ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

রুশ হানা ঠেকাতে ব্রিটেন ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইউক্রেনকে, বার্তা স্টার্মারের

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১০:২৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১০:২৪:৪২ অপরাহ্ন
রুশ হানা ঠেকাতে ব্রিটেন ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইউক্রেনকে, বার্তা স্টার্মারের
রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে ৫০০০টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত চুক্তি সই হবে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার শুক্রবার এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে রক্ষার উদ্দেশ্যে আমরা চার দফা পরিকল্পনা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছি। এই পদক্ষেপ তারই অন্যতম অংশ।’’ ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকানাধীন কোম্পানি থ্যালেস। পশ্চিমি দুনিয়ার অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে।

আয়ারল্যান্ডের বেলফাস্টে থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সেখান থেকে আগেই ইউক্রেন সেনাকে ‘হালকা মাল্টিরোল ক্ষেপণাস্ত্র’ (এলএমএম) সরবরাহ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাগ্‌যুদ্ধ এবং বৈঠক ভেস্তে যাওয়ার দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। এর পরেই কিভকে সামরিক সহায়তা বন্ধের কথা জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। সে সময়ই কিভের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল ব্রিটেন-সহ ইউরোপীয় ইউনিয়ন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিভে পাঠানো হচ্ছে থ্যালেস।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা