ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইজ়রায়েলি হানায় বিধ্বস্ত লেবানন পাবে সামরিক সাহায্য, যুদ্ধবিমান বিক্রিতে অনুমোদন দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১০:১৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১০:১৯:৪৪ অপরাহ্ন
ইজ়রায়েলি হানায় বিধ্বস্ত লেবানন পাবে সামরিক সাহায্য, যুদ্ধবিমান বিক্রিতে অনুমোদন দিলেন ট্রাম্প ইজ়রায়েলি হানায় বিধ্বস্ত লেবানন পাবে সামরিক সাহায্য, যুদ্ধবিমান বিক্রিতে অনুমোদন দিলেন ট্রাম্প
যুদ্ধবিধ্বস্ত লেবাননকে যুদ্ধবিমান বিক্রিতে সায় দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। শুক্রবার আমেরিকার বিদেশ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ১০ কোটি ডলারের (প্রায় ৮৬০ কোটি টাকা) চুক্তি অনুযায়ী লেবাননকে এ-২৯ সুপার টুকানো যুদ্ধবিমান এবং তাতে ব্যবহৃত অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করা যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হিজ়বুল্লা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গত আড়াই বছরে লেবাননের বিস্তীর্ণ এলাকাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইজ়রায়েল। ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটির পাশাপাশি রাজধানী বেইরুটের অসামরিক এলাকা এবং লেবানন সেনার শিবিরেও নির্বিচারে ক্ষেপণাস্ত্র ও বিমানহানা চালিয়েছে তেল আভিভ। এই পরিস্থিতিতে ইজ়রায়েলের পড়শি পশ্চিম এশিয়ার দেশটিকে সামরিক সাহায্যে ট্রাম্পের অনুমোদন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকে।

গত নভেম্বরে ইজ়রায়েল এবং হিজ়বুল্লার মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা এখনও দখলে রেখেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। পেন্টাগন জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন লেবানন ফৌজ গত নভেম্বর মাস থেকে ইজ়রায়েল ও হিজ়বুল্লাহর মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কাজ করছে। যুদ্ধবিমান চুক্তি সেই প্রচেষ্টার সহায়ক হবে। ব্রাজিলে নির্মিত এ-২৯ সুপার টুকানো বিমানগুলো মূলত কম দূরত্বে হামলা চালানো এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়। মার্কিন সংস্থা ‘সিয়েরা নেভাদা কর্পোরেশন’ (এসএনসি) ওই যুদ্ধবিমান এবং সশ্লিষ্ট অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করবে লেবাননে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার