ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৫:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৫:১৬:৫৮ অপরাহ্ন
মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি মুচলেকা দেয়ার পর ফের একই কাজ তানোরে নাবিল গ্রুপের দুষণ সন্ত্রাস বন্ধ হবে কি
 
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী কাঁকনহাট  পৌর এলাকার গড়গড়ায় নাবিল গ্রুপের মুরগি খামারের মুরগির বিষ্ঠার (বর্জ্য) দুর্গন্ধে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাঁতের আঁধারে তারা তানোরের বিভিন্ন এলাকায় মুরগীর বিষ্ঠা (বর্জ) ফেলে পরিবেশ দুষণ করছে। মুরগি খামারের বিষ্ঠা ও পরিবেশ দুষনকারী বর্জ্য প্রতিনিয়ত খোলা স্থানে  ফেলায় ভয়াবহ পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা খামার বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নেবার দাবি করেছেন। তারা বলেন,পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিত নাবিল গ্রুপ অবৈধভাবে লোকালয়ে মুরগি খামার গড়ে তুলেছেন। তাদের দুষণ সন্ত্রাস বন্ধ না হলে তারা ফার্ম বন্ধের জন্য প্রয়োজন হলে আন্দোলন করবেন।
এদিকে মুচলেকা দিয়ে আটক ট্রাক ছাড়িয়ে পর আবারো তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) মাড়িয়া জোকার পাড়া গ্রামের রাস্তার ধারের একটি পুকুর পাড়ে তারা মুরগির বিষ্ঠা ফেলেছে। এতে এলাকায় ছড়িয়ে পড়েছে চরম দুর্গন্ধ। মারা যাচ্ছে লীজকৃত ওই পুকুরের মাছ। মুরগির বিষ্ঠ ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে আশে পাশের জমিতেও চাষাবাদ করতে যেতে পারছেন না কৃষকরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।গ্রামবাসী বলেন, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে নাবিল ফার্মের মুরগির বিষ্ঠা ড্রাম ট্রাকে করে  ফেলে পালিয়ে যায়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। মাড়িয়া জোকারপাড়া গ্রামের বাসিন্দারা বলেন, এই পুকুরের পানি তারা সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতেন। মুরগির বিষ্ঠা ফেলার পর পানির দূষণে এখন তা আর সম্ভব হচ্ছে না। পুকুরের মাছগুলো মরে ভেসে উঠছে, এবং জমিতে সেই পানি ব্যবহার করে কোনো চাষাবাদ করা যাচ্ছে না।
এবিষয়ে বাধাইড় ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য(মেম্বার) আসগর আলী বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে পুকুরে মুরগির বিষ্ঠা ফেলা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার গভীর রাতে মুরগির বিষ্ঠা ফেলে গেছে।তিনি বলেন, স্থানীয়রা এসব ড্রাম ট্রাক আটকালে কোম্পানির লোকজন তাদের নানা প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
প্রসঙ্গত, গত বুধবার রাতে  দুটি ড্রাম ট্রাক তানোরের ব্রুরুজ এলাকায় আটক করে পুলিশের সোপর্দ করেন গ্রামবাসী। তারা পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, তানোরের কোথাও মুরগির বিষ্ঠা না ফেলার মুচলেকা দিয়ে নাবিল পোল্ট্রি ফার্মের কর্মকর্তারা ট্রাক নিয়ে গেছেন। মাড়িয়ে জোকার পাড়ার বিষ্ঠা ফেলার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা