ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৫:১২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৫:১২:২৫ অপরাহ্ন
রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার  ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪ রাণীশংকৈলে যৌতুকের টাকায় প্রাইভেট কার ড্রাইভিং শিখতে গিয়ে আহত-৪
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে শনিবার (১১জুলাই) সদ্য বিবাহিত দ্বীপ বসাক যৌতুকের টাকায় নতুন গাড়ি কেনে ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৪ পথচারীকে আহত করেছে। এছাড়াও দোকানে থাকা ২টি ফ্রিজ, রক্ষিত মালামাল ভাংচুর করছে। 
 
জানা গেছে, পৌর শহরের তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সদ্য বিবাহিতা দ্বীপ বসাক তার একটি নতুন প্রাইভেট কার  ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চৌরাস্তা মোড়ে সড়কের পাশে থাকা ৪ জন পথচারীরকে আহত করে। এছাড়াও  মিঠুন ও শরিফ কনফেকশনারি দোকান ব্যাপক ভাংচুর করে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বীপ বসাক তার শশুরের দেওয়া  নতুন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি সোজা গিয়ে পথচারীদের ধাক্কা দেয়  এবং ২ টি দোকানে ঢুকে পড়ে। আহতদের তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
 
এ বিষয়ে শরিফ কনফেকশনারি সত্তাধিকারি জানান, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে প্রাইভেট কার নিয়েছেন দ্বীপ। আগে কখনো ডাইভিং শেখেনি,নেই কোন ডাইভিং লাইসেন্স।গাড়ি নিয়ে হাইওয়ে রোডে উঠেছে। আমি এবং আমার পার্শ্ববর্তী দোকান মিঠুন কনফেকশনারিতে ধাক্কা দিলে আমাদের ফ্রিজসহ প্রায় লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে।এছাড়াও চারজন পথচারী আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে । 
 
এ ব্যাপারে তনু বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দ্বীপ মুঠোফোনে জানান, ভাই এগুলো নিয়ে লেখালেখি করিয়েন না  ক্ষতিগ্রস্তদের আমি পুষিয়ে দেবো । 
 
এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক মুঠো ফোনে জানান,ঘটনাটি আমি শুনেছি। ঘটনাটি আসলে দুঃখজনক। অভিযোগ পেলে আইন আইনুগ ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা