ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমানন্দের আশ্রমে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন পুনম পাণ্ডে! গুরুর থেকে প্রশ্নের উত্তর পেলেন তিনি? ঘটা করে নতুন বান্ধবী মাহিকার জন্মদিন উদ্‌যাপন করলেন হার্দিক, চুপ থাকার সিদ্ধান্ত নিলেন নাতাশা? সানি, কপিলদের আবেদনে কাজ হল! চোখের চিকিৎসার জন্য ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল ইমরানকে তানোরে বিশিষ্ট সমাজসেবক প্রয়াত সাত্তার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল কুখ্যাত ‘মাদক সম্রাট’কে ধরতে মেক্সিকোর সেনাকে ‘সাহায্য’ করেছেন তাঁরই প্রেমিকা! ‘কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে’! বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক মায়ের মৃত্যুর ২ দিন পর বাবারও মৃত্যু, আবারও প্যারোলে মুক্তি নিয়ে জানাজায় দুই ভাই তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর পদক্ষেপ, অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রাজাপুরে ইয়াবা সহ ছাত্রলীগের দুই মাদক কারবারি আটক তানোরের মুন্ডুমালায় জামায়াতের ইফতার মাহফিল গাবতলীতে মরহুমা হাজীবিবি হায়াতুন নেছা তালুকদারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালিত চাঁদাবাজ দখলবাজ,চাঁদাবাজ ও দূর্বৃত্তয়নের স্থান এই জনপদে হবে না --- এমপি রেজাউল ইসলাম পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছেঃশরীফ উদ্দিন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১০:১১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১০:১১:২৪ অপরাহ্ন
কৃষিক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছেঃশরীফ উদ্দিন কৃষিক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছেঃশরীফ উদ্দিন
কৃষিক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছে। আপনারা বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সদস্য। আপনাদের অবদান অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে কম না। আপনারা প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ করেন। কৃষকদের শুধু হাল আছে, বীজ বপন করলেই হয় না। আপনাদের সহোয়োগীতায় কৃষকরা ফসল ফলায়। আপনারা সার বিতরণ করে চাষীদের ফসলের ফলন যাতে বেশী হয় সেই চেষ্টা করেন। দেশে খাদ্য উৎপাদনে আপনাদের ভুমিকা রয়েছে। আমি আশা করবো আপনাদের মাধ্যমে প্রন্তিক কৃষকরা যেনো নায্যমুল্যে সার পাই। বাাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রাজশাহী জেলা শাথার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদো জিয়ার সামরিক সচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

জানা গেছে,গত ১০ জুলাই বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী সাফিনা পার্কে এ বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএ- রাজশাহীর সভাপতি আবুল কালাম।

দ্বি-বার্ষিকী মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দুপুর সাড়ে ১২ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ওসমান আলী ৪৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল কালাম ৩৫টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম ৪৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার প্রতিদ্বন্দ্বী আ.ন.ম সামসুর রহমান মিন্টু ৩৭ ভোট পেয়েছেন। দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৮৮ জন ভোটারের এর মধ্যে ৮৭ জন ভোট প্রদান করেন। তার মধ্যে সভাপতি পদে মোট ৮৩টি ও সাধারণ সম্পাদক পদে মোট ৮২টি ভোট পড়েছে। ৪টি ভোট বাতিল হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটিতে ছিলেন, রাজশাহী বিএফএ’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ফজলুল করিম, সদস্য হাবিবুর রহমান ও মনিরুজ্জামান। আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল ও সদস্য শরিফ উদ্দিন মুন্সি ।

ভোট গননা শেষে  ওসমান আলীকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান মাহফুজুল হাসান হিকল।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি