ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা! শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ জুলাই শহিদ দিবসের কর্মসূচি জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ‘চর্চা’ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে

রাণীনগরে মসজিদে ঝুলছিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১০:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১০:০৫:৪৪ অপরাহ্ন
রাণীনগরে মসজিদে ঝুলছিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহ রাণীনগরে মসজিদে ঝুলছিল মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহ
 নওগাঁর রাণীনগরে মাদ্রাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর দুইটা নাগাদ উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমি মাদ্রাসায় এঘটনা ঘটে। শিশু তামিম হোসেন রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে। 

মাদ্রাসার হিফয্ বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান,শিশু তামিম হিফয্ বিভাগে পড়া লেখা করতেন। গত ২/৩দিন ধরে গলায় টনসিলসহ জ্বরে ভুগছিলেন।  শুক্রবার দুপুরে পার্শ্বের গ্রামে জামে মসজিদে জুমাআ’র নামাজ পড়তে গেলেও তামিম নামাজে যায়নি। নামাজ পর সবাই মাদ্রাসায় এসে দুপুরের খাবারের সময় তামিমকে দেখতে পাওয়া যায়নি। পরে  খাবার শেষে তাকে বিভিন্ন জায়গায় খোজা-খুঁজি করে মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভিতরে তীরের সাথে গলায় রশির ফাঁস লাগানো মৃত্যু অবস্থায় ঝুলতে দেখা যায়। সাথে সাথে রশি কেটে নামানো হয়। তবে শিশু তামিম আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে এব্যাপারে কোন ধারনা দিতে পারেননি শিক্ষক রিফাত হোসেন।

মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র তুষাররানা জানান,তামিম হোসেন মাদ্রাসার মধ্যে খুব ট্যালেন্ট ছিল। সবার সাথে হাঁসি-খুশি ভাবেই চলাচল করতো। শুক্রবার মাদ্রাসা ছুটি থাকায় মাদ্রাসার অদুরে সবাই ফুটবল খেলতে গিয়েছিলাম। সেখানে তামিমও আমাদের সাথে ছিল। দুপুরে খাবার পর তামিমকে মসজিদের ভিতরে তীরের সাথে গলায় রশির ফাঁস লাগানো মৃত্যু অবস্থায় পাওয়া যায়। 

মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলাম দুলাল জানান,এদিন মাদ্রাসা ছুটি থাকায় তিনি বাড়ীতে ছিলেন। নামাজ পর মাদ্রাসার একজন শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানান। আসলে কিভাবে কি হয়েছে তা বলতে পারেননি তিনি।

তবে শিশু তামিমের কোন অভিভাবকে না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। সন্ধা পৌনে সাতটা নাগাদ এরিপোট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোট পেলেই মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু