ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

ভাগাভাগিতে রুয়া নির্বাচন; পদ পাচ্ছে আওয়ামীলীগ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৯:৫১:৪৩ অপরাহ্ন
ভাগাভাগিতে রুয়া নির্বাচন; পদ পাচ্ছে আওয়ামীলীগ ভাগাভাগিতে রুয়া নির্বাচন; পদ পাচ্ছে আওয়ামীলীগ
ভাগাভাগিতে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন। এদিকে আওয়ামীলীপন্থীদের ভাগে ৬টি পদ দেওয়ার গুঞ্জন উঠেছে ফলে ঘোলাটে হচ্ছে পরিস্থিতি।

নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, কয়েকদিনের মিটিংয়ে দরকষাকষির পর এখন পর্যন্ত সভাপতিসহ বিএনপিপন্থীদের ভাগে রয়েছে ১৭টি পদ। কোষাধ্যক্ষসহ একই সংখ্যক পদ পেতে পারেন জামাতপন্থীরা। অন্যদিকে জাসদ-মৈত্রী ভাগে পেতে পারেন সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদ। এতো সব ভাগাভাগির মাঝেও বাদ পড়েনি পতিত আওয়ামীপন্থীদের নাম। সহ-সভাপতিসহ মোট ৬টি পদ পেতে পারেন তারা। 

এবিষয়ে বিএনপিপন্থী সাবেক শিক্ষক প্রফেসর ড. এম. রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোন দল কতটি পদ পাবে সেটা নিশ্চিত হয়নি। একটা খসড়া আলাপ হয়েছে। আগামী আলোচনাতে নিশ্চিত হওয়া যাবে। 

জামাতপন্থী শিক্ষক প্রফেসর ড. নিজাম উদ্দিন বলেন, আমাদেরকে কোষাধ্যক্ষসহ ১৭টি পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে আমরা এখনো এবিষয়ে কোনো কথা বলিনি। আমরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ পদ চেয়েছি। বিস্তারিত পরে বলা যাবে।

আওয়ামীপন্থীদের ভাগ দেওয়ার ব্যাপারে তিনি আরো বলেন, আলোচনায় আওয়ামীপন্থী সাবেক উপ-উপাচার্যের নেতৃত্বে ৬টি পদ দেওয়ার বিষয়ে কথা উঠেছে কিন্তু এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে তাদেরকে ভাগ দেওয়া হলে কিংবা আমাদের দাবি মানা না হলে কি সিদ্ধান্ত নেব আমরা তা পরবর্তীতে বলতে পারব।

এবিষয়ে জাসদ-মৈত্রীর পক্ষ থেকে আইয়ুব আলী খান সমঝোতার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদেরকে ১১টি পদ দিতে চাইলেও আমরা আরো বেশি পদ চেয়েছি। এখন পর্যন্ত চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হয়নি। 

নাম প্রকাশ না করার সর্তে আওয়ামীপন্থী এক শিক্ষক বলেন, আমরা দল-মত দিয়ে বিশ্ববিদ্যালয়কে ভাগ করতে চাই না। এই ধরনের ত্যাগিং ভালো কালচার নয়। দেশে মবের জন্য থাকা যাচ্ছে না। রুয়া একটি অরাজনৈতিক প্লাটফর্ম, আমরা নির্বাচনে অংশ নেব দল হিসাবে না যে কেউ থাকতে পারে আমাদের মধ্যে। 

এবিষয়ে জানতে চাইলে রুয়ার অ্যাডহোক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. একরামুল হামিদ বলেন, সকলের অংশীদারত্ব নিশ্চিতে দলগুলো পরস্পর আলোচনা করেতেছে। তবে ভাগাভাগি বা সমঝোতার বিষয়ে আমি কিছু জানি না।

নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম বলেন, আমরা নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত। ভোটাররা আসবে ভোট দিবে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করব এর বাইরের কোনো বিষয় নিয়ে আমরা জানিও, না ভাবছিও না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা