ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

শরীরে ৫ লক্ষণ দেখা দিলেই ‘লিভার ফাংশন টেস্ট’ করানো জরুরি

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৫:৩৮ অপরাহ্ন
শরীরে ৫ লক্ষণ দেখা দিলেই ‘লিভার ফাংশন টেস্ট’ করানো জরুরি ছবি: সংগৃহীত
শরীরের ভালমন্দ অনেক ক্ষেত্রেই নির্ভর করে লিভারের উপর। লিভারের কোনও সমস্যা দেখা দিলে শরীর বিগড়ে যায়। অত্যধিক মদ্যপান, তেলমশলাদার খাবার খাওয়া, জল কম খাওয়া— এমন কিছু কারণে লিভারের অসুখ হয়। কিন্তু লিভারজনিত অসুখের আঁচ সব সময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সময় গড়াতে থাকে। লিভারেও অসুখ ছড়িয়ে পড়তে থাকে। তবে লিভারে গোলমাল বাধলে কিছু লক্ষণ প্রকাশ পায়। সেগুলি জানা থাকলে দ্রুত সতর্ক হওয়া সম্ভব। লিভারে কোনও সমস্যা হয়েছে কি না, তা নির্ধারণ করতে ‘লিভার ফাংশন টেস্ট (এলএফটি)’ করাতে হয়। কিন্তু এই পরীক্ষা তখনই করানো জরুরি, যখন লিভারে সমস্যা হয়েছে সেটা বোঝা যায়। লিভারের অসুখের আঁচ সব সময় বাইরে থেকে পাওয়া যায় না। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, কিছু লক্ষণ দেখা যায়, যেগুলি লিভারের অসুখের ইঙ্গিতবাহী।

লক্ষণ ১: ওজন কমে যাওয়া: খাওদাওয়া নিয়ন্ত্রণ না করে কিংবা কোনও রকম শরীরচর্চা ছাড়াই ওজন কমে যাচ্ছে? তা হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বিনা কারণে ওজন কমে যাওয়া শরীরের জন্য একেবারেই ভাল নয়। এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

লক্ষণ ২: পেট ফাঁপা: অনেক দিন ধরে লিভারের কোনও সমস্যা থাকলে তলপেটে তরল জমা হয়ে পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকেই এই পেট ফাঁপার সমস্যায় মাঝেমাঝেই ভুগে থাকেন। সেই সময় পেট ফুলেও থাকে। কয়েক দিন ধরে পর পর এই রকম সমস্যা দেখা দিলে সতর্ক হোন।

লক্ষণ৩: পেটে যন্ত্রণা: পেটের উপরের দিকে হঠাৎ ব্যথা বা যন্ত্রণা হলে সাবধান হতে হবে। লিভারের আকারে কোনও পরিবর্তন এলে অনেক সময় পেট ফুলেও যায়।

লক্ষণ ৪: পা এবং পেট ফুলে যাওয়া: লিভার কাজ করা বন্ধ করে দিলে শরীরে তরল জমতে থাকে। পেট ফুলে যায়, ফুলতে শুরু করে পা দু’টিও। বিশেষ করে পায়ের পাতা এবং গোড়ালির দিকে খেয়াল রাখলেই তা বোঝা যাবে।

লক্ষণ ৫: জন্ডিস: ত্বক, চোখ, নখের রং হঠাৎ হলদেটে হতে আরম্ভ করলে সতর্ক হতে হবে। লিভারের কোনও সমস্যা দেখা দিলে রক্তে ‘বিলিরুবিন’ নামক একটি উৎসেচকের পরিমাণ বাড়তে থাকে। যার ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার