ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

সৎ পথে রাজনীতিতে উপার্জন করা অর্থে জীবনযাপন করা কঠিন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৪:১৮ অপরাহ্ন
সৎ পথে রাজনীতিতে উপার্জন করা অর্থে  জীবনযাপন করা কঠিন সৎ পথে রাজনীতিতে উপার্জন করা অর্থে জীবনযাপন করা কঠিন
রাজনীতি থেকে মন উঠে গেছে কঙ্গনা রনৌতের। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনীতি আর উপভোগ করছেন না তিনি। এ বার রাজনীতিকে ‘শখের কাজ’ বলেও দাবি করলেন অভিনেত্রী তথা মন্ডী কেন্দ্রের সাংসদ।

পঞ্চায়েত স্তরের ছোটখাটো সমস্যা নিয়ে সবাই আসছেন তাঁর কাছে। তাই সাংসদের কাজ আর ভাল লাগছে না বলে ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। এ বার উপার্জন নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এ বার অন্য এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, “আমি সব সময়ে একটা কথা বলি, রাজনীতি খুব দামি একটা শখ।” এই উত্তর শুনে সাংবাদিক ‘শখ’ শব্দটির উপর পাল্টা জোর দেন। ফের কঙ্গনা বলেন, “অবশ্যই, শখ। আপনি সাংসদ হলে রাজনীতি আর পেশা থাকতে পারে না। তার কারণ, এর পাশাপাশি আপনার একটা চাকরির দরকার পড়বে। অবশ্য, যদি আপনি একজন সৎ মানুষ হোন।”

কঙ্গনার দাবি, সৎ পথে রাজনীতি করে যা উপার্জন হয়, তা দিয়ে জীবনযাপন করা কঠিন। তাই দরকার আরও একটি চাকরি। অভিনয় থেকে রাজনীতির জগতে এসেছেন কঙ্গনা। তিনি বলেন, “আমি একটা বিষয় বুঝেছি। একজন সাংসদকে যে বেতন দেওয়া হয়, তাতে রাঁধুনি বা গাড়ির চালককে বেতন দেওয়ার পরে থাকে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা।”

ভারতে এক সাংসদের বেতন ১.২৪ লক্ষ টাকার আশপাশে। কঙ্গনা আরও জানিয়েছেন, তাঁর কেন্দ্রের কোনও এলাকা গাড়িতে করে ঘুরে দেখতে গেলেও অনেক খরচ হয়ে যায়। তার কারণ, প্রতিটি এলাকার মধ্যে প্রায় ৩০০-৪০০ কিলোমিটারের দূরত্ব। জানান কঙ্গনা। তাই তিনি বলেছেন, “এই জন্যেই রাজনীতি খুব খরচসাপেক্ষ একটি শখ। তাই আলাদা চাকরি প্রয়োজন। এমন বহু সাংসদ রয়েছেন, যাঁদের ব্যবসা রয়েছে। অনেকে আবার আইনজীবী।”

কঙ্গনা কি কোনও মন্ত্রকের দায়িত্ব চেয়েছিলেন? অভিনেত্রী জানান, তিনি আশা করেছিলেন, কোনও একটি মন্ত্রকের দায়িত্ব তিনি পাবেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি একজন চিত্রপরিচালক। আমি লেখকও। পদ্মভূষণ-এর মতো সম্মানও পেয়েছি আমি। এই প্রসঙ্গেই বলতে হয়, আমি এই দলের জন্য অনেক কিছু করেছি। আমার কেন্দ্রে জয়ী হওয়া মোটেই সহজ ছিল না। অনেক দিন ধরে প্রচার করতে হয়েছে। শেষ দফার দিকে আমার কেন্দ্রে নির্বাচন ছিল। তাই মনে হয়েছিল, একটা মন্ত্রকের দায়িত্ব অন্তত আমার পাওয়া উচিত।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক