ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

বর্ষাকাল মানেই ইউরিন ইনফেকশনের চিন্তায় নাজেহাল, ৪ ভুল এড়িয়ে চলুন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৭:৩৭ অপরাহ্ন
বর্ষাকাল মানেই ইউরিন ইনফেকশনের চিন্তায় নাজেহাল, ৪ ভুল এড়িয়ে চলুন
বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া। একে তো ভেজা জামাকাপড় সহজে শুকোতে চায় না, তার সঙ্গে হাইজিনে সামান্য খামতি থাকলেই শরীরে বাসা বাঁধে নানা ধরনের সংক্রমণ। এই সময় মহিলাদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (Urinary Tract Infection) বা ইউটিআই (UTI) প্রবণতা ভীষণ বেড়ে যায়।

চিকিৎসকেরা বলেন, মহিলাদের ইউরেথ্রা ছোট হওয়ায় জীবাণু সহজেই মূত্রথলিতে ঢুকে পড়তে পারে। সেখান থেকেই সংক্রমণ বাসা বাঁধে শরীরে। বর্ষাকালে সেই পরিস্থিতি আরও খারাপ হয়। তবে কয়েকটি সহজ অভ্যাস বদলে ফেলতে পারলেই এই সমস্যা এড়ানো সম্ভব।

সারাবছরই কিছু সাধারণ নিয়ম মেনে চলতে পারলে তো ভালই, তবে বর্ষায় হাইজিনে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মহিলাদের এই চার ভুল সবচেয়ে বেশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ঝুঁকি বাড়ায়:

১) দীর্ঘক্ষণ ভেজা বা সিন্থেটিক কাপড় পরে থাকা: বর্ষায় ভিজে থাকা জামাকাপড় বা ঘাম জমে থাকা কাপড় জীবাণুর আদর্শ পরিবেশ তৈরি করে। বিশেষ করে যাঁরা টাইট ফিটিং বা নন-ব্রিদেবল কাপড় পরেন, তাঁদের ঝুঁকি বেশি।
কী করবেন: যত দ্রুত সম্ভব শুকনো, সুতির এবং ঢিলেঢালা পোশাক পড়ুন। ভেজা অন্তর্বাস বদলে নিন। একবার ভিজে গেলে আর তা পরে থাকবেন না।

২) জল কম খাওয়া: বর্ষায় অনেকেই ঠান্ডা লাগার ভয়ে কম জল খান। এতে ইউরিন ঘন হয়ে যায়, যা ব্লাডার বা মূত্রথলির ওপর চাপ তৈরি করে এবং ইনফেকশনের ঝুঁকি বাড়ায়।
কী করবেন: দিনে অন্তত ২-৩ লিটার জল খান। এতে শরীর থেকে ব্যাকটেরিয়া বেরিয়ে যাবে এবং ইউটিআই এড়ানো সম্ভব।

৩) উপসর্গকে অবহেলা করা: অনেক মহিলা ইউটিআই-এর প্রাথমিক উপসর্গকে গুরুত্ব দেন না। ফলে যখন জ্বালা, যন্ত্রণা বাড়ে, তখন চিকিৎসা শুরু করেন, যা অনেক সময় দেরি হয়ে যায়। সংক্রমণ অনেকটা ছড়িয়ে যায় ততক্ষণে।
কী করবেন: প্রস্রাবের সময় জ্বালা, ঘন ঘন প্রস্রাব পেলে, তলপেটে অস্বস্তি - এই উপসর্গগুলো থাকলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান।

৪) পাবলিক টয়লেট ব্যবহারে অসতর্কতা: বর্ষায় ভেজা ও অপরিচ্ছন্ন পাবলিক টয়লেট ইউটিআই-এর অন্যতম বড় কারণ।
কী করবেন: পাবলিক টয়লেট ব্যবহার করলে ভালভাবে পরিষ্কার করুন, নরম টিস্যু দিয়ে ফ্রন্ট টু ব্যাক মুছে নিন এবং টয়লেট সিট স্যানিটাইজার বা ডিসপোজেবল সিট কভার ব্যবহার অভ্যাসে আনুন।

ইউটিআই খুব সাধারণ একটা সমস্যা হলেও, বারবার হলে তা কিডনিতেও প্রভাব ফেলতে পারে। বর্ষায় হাইজিন ও জল খাওয়ার ওপর বাড়তি নজর দেওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু