ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

গুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৪:১২ অপরাহ্ন
গুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার ফাইল ফটো
ChatGPT-কে যে তৈরি রয়েছে, অর্থাৎ সৃষ্টিকারী সংস্থা OpenAI এবার গুগলের অন্যতম দাপুটে পণ্য Chrome-এর বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে। সংস্থাটি শিগগিরই চালু করতে চলেছে একটি AI-চালিত ওয়েব ব্রাউজার, যা শুধুমাত্র সার্ফিংয়ের অভিজ্ঞতাই বদলে দেবে না, বরং ব্যবহারকারীর পক্ষ থেকে নানা কাজ নিজে থেকেই করতে পারবে।

Reuters-এর রিপোর্ট অনুযায়ী, তিনজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, এই ব্রাউজার কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে। এটি ChatGPT-এর মতো একটি ইন্টিগ্রেটেড চ্যাট ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীদের ওয়েবসাইটে না গিয়ে সরাসরি তথ্য প্রদান করতে পারবে।

বিশ্বজুড়ে ৩ বিলিয়নেরও বেশি মানুষ বর্তমানে গুগল ক্রোম ব্যবহার করেন। ব্রাউজারটি গুগল প্যারেন্ট কোম্পানি Alphabet-এর বিজ্ঞাপন ব্যবসার একটি বড় অংশ। কারণ, ক্রোম ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে সাহায্য করে, যা কোম্পানির রাজস্বের প্রায় তিন-চতুর্থাংশ।

সূত্র অনুযায়ী, OpenAI-এর এই ব্রাউজার তৈরি হচ্ছে Google-এরই ওপেন সোর্স প্ল্যাটফর্ম Chromium-এর উপর ভিত্তি করে। একই প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি হয় Microsoft Edge এবং Opera-র মতো অন্যান্য ব্রাউজারও। নতুন ব্রাউজারে সংস্থার AI এজেন্ট যেমন Operator-কে সরাসরি কাজে লাগানো যাবে, যা ব্যবহারকারীর হয়ে ফর্ম পূরণ করা, রিজার্ভেশন বুক করা কিংবা ই-মেল লেখা—এই ধরণের কাজ করে দিতে পারবে।

গত বছর মার্কিন আদালত Google-এর বিরুদ্ধে অনলাইন সার্চে অবৈধ একচেটিয়া দখলের অভিযোগে রায় দিয়েছিলেন। মার্কিন বিচার বিভাগ Chrome বিক্রি করার নির্দেশনা দেওয়ার কথা জানায়, যদিও গুগল সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে চায়। এমন সময়ে OpenAI-এর নিজস্ব ব্রাউজার আনার পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, OpenAI ইতিমধ্যেই Apple-এর প্রাক্তন ডিজাইন প্রধান Jony Ive-এর AI ডিভাইস স্টার্টআপ ‘io’ কিনে নিয়েছে ৬.৫ বিলিয়ন ডলারে। এর আগেই দুই প্রাক্তন গুগল ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ করেছে যারা গুগল ক্রোম নির্মাণে যুক্ত ছিলেন। বিশেষজ্ঞদের মতে, ব্রাউজারটির আসল শক্তি হবে এর মধ্যে থাকা AI-চালিত এজেন্টরা, যারা ব্যবহারকারীর ওয়েব ব্যবহার বিশ্লেষণ করে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে। এর ফলে শুধুমাত্র সার্চ নয়, ব্রাউজিংয়ের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত কাজ করার পদ্ধতিই আমূল বদলে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ