ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী

প্রতি গোলে ১০০টি করে গাছ লাগায় একটি ব্রাজিলিয়ান ক্লাব

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:২২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:২২:৪৯ অপরাহ্ন
প্রতি গোলে ১০০টি করে গাছ লাগায় একটি ব্রাজিলিয়ান ক্লাব ছবি: সংগৃহীত
ব্রাজিলের রিও ডি জেনিরোয় ক্যারিওকা চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগের ম্যাচে দুকি দে কাশিয়াসের বিপক্ষে জয় পায় পেরোলাস নেগরাস। এই ম্যাচে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার পেপে। তার গোলে পেরোলাস শুধু জয় পায়নি, সেইসঙ্গে ১০০টি গাছের চারা রোপণও নিশ্চিত হয়েছিল।

বেশ অভিনব হলেও ২০২৩ সাল থেকে রিও ডি জেনিরোর দক্ষিণ অংশ এবং প্যারাইবা উপত্যকার ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্বনায়ন উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছে ব্রাজিলিয়ান ক্লাব পেরোলাস নেগরাস।

একটি গোলের বিপরীতে ১০০ গাছ রোপণের এই উদ্যোগ নিয়ে ম্যাচ শেষে গোলদাতা পেপে বলেছেন, ‘আমি আশা করি, আমরা হাজার হাজার গাছ লাগাতে পারব। যে পৃথিবীতে আমরা বাস করি, সেখানে আমাদের অন্যদের কথাও ভাবতে হবে।’

পেরোলাস ক্লাবের এই ক্যাম্পেইনে দলটির পুরুষ ও নারী পেশাদার দল এবং পুরুষদের অনূর্ধ্ব-২০ দল অন্তর্ভুক্ত আছে। যেখানে এই দলগুলোর করা প্রতিটি গোলের জন্য স্থানীয় প্রজাতির ১০০টি গাছের চারা রোপণ ও পরিচর্যা করা হয়। দুই বছর আগে ক্লাবের গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ভারসাম্য আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে, যা প্রায় ১৯টি ফুটবল মাঠের সমান এলাকাকে আচ্ছাদিত করে রেখেছে। আশা করা হচ্ছে চার বছর পর গাছগুলো বড় হয়ে উঠবে এবং সেই এলাকা ছোটখাটো একটি বনাঞ্চলে পরিণত হবে।

সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকল্প অন্য ক্ষেত্রগুলোতেও বিস্তৃত হয়েছে। এর মধ্যে চালু করা হয়েছে পরিবেশবিষয়ক শিক্ষা কার্যক্রম। যেখানে খেলোয়াড়, ক্লাবের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিজেদের ক্লাবের এই উদ্যোগ সম্পর্কে পেরোলাস নেগরাসের পরিবেশ সমন্বয়কারী লুইজ ওটাভিও সিলভা বলেছেন, ‘ক্লাবেরও দায়িত্ব আছে। তাদেরও উচিত যেকোনো কোম্পানির মতো, তারা যে দূষণ করে তার ক্ষতিপূরণ দেওয়া। পেরোলাস শুধু ক্ষতিপূরণই দেয় না, বরং খেলোয়াড়দেরও এতে যুক্ত করার মাধ্যমে বিষয়টা বুঝতে পেরেছে। পাশাপাশি এটাও উপলব্ধি করা যে ভবিষ্যতের জন্যও আমাদের কিছু রেখে যেতে হবে।’

পেরোলাস তাদের পরিবেশবিষয়ক এই প্রকল্প সচল রাখতে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সফলভাবে কাজ করছে। সম্প্রতি পশুপালন করা হতো এমন জমিতে তারা গাছ রোপণের কর্মসূচিতে অংশ নিয়েছে, যা একটি দাতব্য কোম্পানি দান করেছে। সেখানে ক্লাবের খেলোয়াড়েরা রিও ডি জেনিরো রাজ্যের সরকারি পানি ও স্যানিটেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সেডায়ে’ পরিচালিত সামাজিক ও পরিবেশগত কর্মসূচি ‘রেপ্লান্তান্ডো ভিদা’র দলের সঙ্গে একযোগে কাজ করেছেন।

এই কর্মসূচিতে সেমি-ওপেন কারাগারের বন্দীরাও শ্রম দিয়ে সহযোগিতা করেন। এখানে তারা শুধু কাজের দক্ষতা অর্জন ও বেতনই পাচ্ছেন না, বরং সাজাও কমে যাচ্ছে। তিন দিন কাজের বিনিময়ে মওকুফ হচ্ছে এক দিনের কারাদণ্ড।

২০০৯ সালে ব্রাজিলের শান্তি মিশনের অংশ হিসেবে হাইতিতে প্রতিষ্ঠিত হয় পেরোলাস নেগরাস। ২০১৬ সালে তারা ব্রাজিলে আসে এবং রিও ডি জেনিরোর ফুটবল লিগে খেলা শুরু করে। ফুটবলের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায়ও তারা কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬

সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬