ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

ফেনীতে বন্যায় ভেসে গেছে ৫ কোটি টাকার মাছ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৫০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৫০:৩৯ অপরাহ্ন
ফেনীতে বন্যায় ভেসে গেছে ৫ কোটি টাকার মাছ ছবি: সংগৃহীত
লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফেনীর বন্যা পরিস্থিতি বেশ অবনতি ঘটে। বিশেষ করে পরশুরামে বাঁধ ভেঙে যাওয়ার পর প্লাবিত হয় বসতঘর, সড়ক ফসলি জমি ও মৎস্য ঘের। বন্যায় বর্তমানে ৮০টির মতো গ্রাম প্লাবিত আছে ফেনীতে। আর পানিবন্দি আছেন লক্ষাধিক মানুষ।

তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসায় ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যদিও পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন।
 
জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে আকস্মিক বন্যায় ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি।
 
হঠাৎ বন্যায় জেলার আউশ ধানের বীজতলা, সবজিসহ পোল্ট্রিখাতে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, জেলার ১,৬৫৫ হেক্টর জমির আউশ, আমন, শাকসবজি, মরিচসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
 
আর মৎস্য বিভাগ বলছে ১ হাজারের বেশি পুকুর ডুবেছে, ক্ষতি হয়েছে ৫ কোটি টাকার বেশি।
 
জরুরি ত্রাণের দাবি: বাড়িঘর থেকে বন্যার পানি নামতে শুরু করলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন জেলার বাসিন্দারা। ছাগলনাইয়া উপজেলায় এখনো পানিবন্দি কয়েক হাজার পরিবার। বন্ধ রান্না থেকে শুরু করে গৃহস্থালির কাজ। এ অবস্থায় কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
 
আর অধিকাংশ বাসিন্দা বলছেন- স্থায়ী সমাধান চান তারা। ফুলগাজী-পরশুরামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের৷

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান