ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩

ভারত থেকে প্রেমের টানে বাংলাদেশে যুবক, ‘র’ এজেন্ট সন্দেহে গণপিটুনি

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৮:০৩ অপরাহ্ন
ভারত থেকে প্রেমের টানে বাংলাদেশে যুবক, ‘র’ এজেন্ট সন্দেহে গণপিটুনি ভারত থেকে প্রেমের টানে বাংলাদেশে যুবক, ‘র’ এজেন্ট সন্দেহে গণপিটুনি
ভারতে স্ত্রী ও সন্তানকে ফেলে প্রেমিকার সঙ্গে দেখা করতে প্রেমের টানে বাংলাদেশে এসেছিলেন সোহেল শেখ (৩০), নামের এক যুবক। বাংলাদেশে পৌঁছতেই তাঁকে 'র' এজেন্ট সন্দেহে ঘিরে ধরে বেধড়ক পেটোয় স্থানীয় লোকজন। শেষমেশ সেনাবাহিনী এসে তাঁকে উদ্ধার করে।

গণপিটুনির শিকার সোহেল শেখ, তিনি কেরলে একটি সংস্থার গাড়ি চালান। পাশাপাশি একটি অনলাইন সোশ্যাল অ্যাপে এজেন্সি চালান সোহেল। ওই অ্যাপে টাকা দিয়ে ভিডিয়ো চ্যাটে কথা বলা যায় দেশ-বিদেশের বিভিন্ন নাগরিকদের সঙ্গে। সেই সূত্রেই বাংলাদেশের রংপুরের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সেই প্রেমেই ভর করে ৪ জুলাই শুক্রবার সোহেল মালদহ সীমান্ত দিয়ে বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। সেখান থেকে পরদিন সন্ধ্যায় রওনা দেন রংপুরে প্রেমিকার বাড়ির উদ্দেশে। তবে প্রেমিকার বাড়িতে পৌঁছতেই ঘটে বিপত্তি। ভারতীয় পরিচয় দিতেই স্থানীয়দের সন্দেহ হয়, সোহেল ‘র’ অর্থাৎ ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট! সেই সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা।

পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই খবর যায় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। একটি সেনাদল এসে সোহেলকে উদ্ধার করে নিয়ে যায় তাদের ক্যাম্পে। খতিয়ে দেখা হয় তাঁর কাগজপত্র। তারপর তাঁকে হস্তান্তর করা হয় স্থানীয় হারাগাছ থানায়। সেখানকার পুলিশ সোহেলকে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। ৭ জুলাই রবিবার লালমনিরহাট জেলার বুড়িমারি সীমান্ত দিয়ে এদেশে ফিরে যান তিনি।

জানা গেছে, তাঁর এজেন্সিতে বাংলাদেশের অনেকেই কাজ করতেন। তাঁদের মধ্যে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। দেখা করতে গিয়ে এমন বিপদে পড়েন। বৈধ কাগজপত্র থাকলেও তাঁকে মারধর করা হয়। জানা গেছে, যুবকের স্ত্রী ও সন্তান আছে। তবে তাঁর এমন কাণ্ডে লজ্জিত পরিবারের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি

নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি