ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ঘরে ডেকে নিয়ে যান যুবক, অতঃপর... ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ তানোর হাসপাতালে লাশের গহনা চুরি সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত’! কাতারে প্রতিনিধি পাঠিয়েও বৈঠকে বসল না ইরান এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

বর্ষায় পড়তেই খুশকির সমস্যা বেড়েছে? ১০ টাকাতেই হতে পারে মুশকিল আসান

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৪৬:৩৮ অপরাহ্ন
বর্ষায় পড়তেই খুশকির সমস্যা বেড়েছে? ১০ টাকাতেই হতে পারে মুশকিল আসান ফাইল ফটো
পেটের গোলমাল ঠেকাতে টক দইয়ের কোনও বিকল্প নেই। ওজন ধরে রাখতেও দইয়ের জুড়ি মেলা ভার। তবে শুধু শরীর নয়, চুলের যত্নে টক দইয়েরও বিশেষ বিকল্প নেই। সারা বছরই চুলের সমস‍্যা পিছু ছাড়ে না। সমাধানে ভরসা রাখা যেতে পারে টক দইয়ের উপর। নিয়মিত শ্যাম্পু করলেও খুশকি কিছুতেই কমতে চায় না। অনেকেই খুশকি তাড়াতে নানা ট্রিটমেন্টও করান। কিন্তু বিশেষ সুফল মেলে না। তবে খুশকি তাড়াতে হাতিয়ার হতে পারে টক দই, এ ক্ষেত্রে ১০ টাকাতেই হবে মুশকিল আসান। এতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান খুশকি সমূলে বিনাশ করে।

শ্যাম্পু করার পরেই অনেকের চুল উসকো-খুসকো হয়ে যায়। শুষ্ক চুলের ক্ষেত্রেই সাধারণত এই ধরনের সমস্যা বেশি হয়। চুল নরম এবং কোমল রাখতে অনেকেই সালোঁয় গিয়ে মোটা টাকা খরচ না করে অনায়াসে ব্যবহার করতে পারেন টক দই, এতেই মিলবে সুফল। মাথার চেয়ে মাটিতে চুল পড়ে থাকে বেশি, অনেকেরই মুখেই এমন কথা শোনা যায়। চুল পড়ার সমস্যা আসলে কমবেশি সকলেরই আছে। টক দই এই সমস্যা খানিকটা হলেও কমাতে পারে। চুলের যত্নে কী ভাবে ব‍্যবহার করবেন টক দই?

খুশকি কমাতে: খুশকির সমস্যায় অনেকেরই ভোগান্তি হয়। আর বর্ষাকালে যেন এই সমস্যা আরও বেড়ে যায়। এই সমস্যা কমাতে দইয়ের সঙ্গে অ্যালো ভেরা আর নারকেল তেলের একটি প্যাক বানিয়ে ফেলতে পারেন। মাস্কটি চুলের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত খুব ভাল করে মেখে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’ থেকে তিন বার এই প্যাক ব্যবহার করলে খুশকির সমস্যা অনেকটাই কমবে।

স্পায়ের মতো জেল্লা আনতে: আধ কাপ দইয়ের সঙ্গে ৫ ড্রপ টি ট্রি অয়েল আর ৫ ড্রপ ল্যাভেন্ডার অয়েল ভাল করে মিশিয়ে নিয়ে প্যাক বানিয়ে নিন। প্যাকটি সারা মাথায় মেখে মিনিট ৩০ অপেক্ষা করুন, তার পর শ্যাম্পু করে নিন। নিয়ম করে এই প্যাকটি ব্যবহার করলে আর সালোঁয় যাওয়ার প্রয়োজন পরবে না। স্পা না করেই পেয়ে যাবেন স্পায়ের মতো জেল্লা।

চুল পড়া রুখতে: দইয়ের মতো মেথিও চুলের স্বাস্থ্য ভাল রাখতে বেশ উপকারী। আধ কাপ দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ মেথি গুঁড়ো ভাল করে মিশিয়ে প্যাকটি চুলে ভাল করে মাখিয়ে নিন। এ বার মিনিট ৩০ অপেক্ষা করে ভাল করে শ্যাম্পু করে নিন। চুল পড়া রুখতে এই প্যাকটি সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক