ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আওয়ামী লীগ আমলে নেয়া সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা: পরিকল্পনা উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৩১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৩১:৫৯ অপরাহ্ন
আওয়ামী লীগ আমলে নেয়া সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা: পরিকল্পনা উপদেষ্টা ছবি: সংগৃহীত
বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের সংখ্যা এক হাজার ৩০০। যার সবগুলোই নেয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অধিকাংশ মেগা প্রকল্প শেষ করার আগেই ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের।

২০২৪ এর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রায় এক বছরে খুব বেশি এগোয়নি এসব অসমাপ্ত প্রকল্পের কাজ। কোনটা থমকে গেছে আর কোনটা চলছে মন্থর গতিতে।
 
এমন বাস্তবতায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্প্রতি সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগ সরকারের নেয়া প্রায় সব মেগা প্রকল্পই দুর্নীতি আর ভুলে ভরা। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পের বাড়তি ব্যয় কমানো, নকশা ও ঠিকাদার পরিবর্তনের কাজ করছে অন্তর্বর্তী সরকার। এ কারণেই মেগা প্রকল্পগুলোর কাজে ধীরগতি রয়েছে।
 
আর্থিকভাবে ব্যাপক ক্ষতি এড়াতে হাজার কোটি টাকার মেগা প্রকল্পগুলো সরকার দ্রুত বাস্তবায়ন করতে চায় জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এরইমধ্যে কিছু প্রকল্পের জটিলতা কাটিয়ে পুরোদমে কাজ শুরু হয়েছে এবং তা সঠিক সময়ে সম্পন্ন হবে।’
 
তিনি আরও বলেন, ‘এরইমধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ পুনর্মূল্যায়ন শেষ হয়েছে। চলতি অর্থ বছরের মাঝামাঝি পুরোদমে সক্রিয় হবে প্রকল্পগুলো।’
 
মেট্রোরেলের এম আর টি-০৬ লাইনের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের সব কারিগরি মূল্যায়ন শেষে জাইকার সঙ্গে নতুন চুক্তি হয়েছে বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘এম আরটি লাইন-৫ এর কাজও সচল রয়েছে।’
 
উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্পগুলোকে দুর্নীতিমুক্ত, সঠিক সমীক্ষা ও দ্রুত বাস্তবায়ন করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষায়িত বিভাগ আইএমইডিকে আরও শক্তিশালী করা হচ্ছে। প্রকল্প পরিদর্শন ও কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ