ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গুনাহের কারণে যে ১০ ক্ষতি হয়

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:২৮:৫২ অপরাহ্ন
গুনাহের কারণে যে ১০ ক্ষতি হয় ফাইল ফটো
জান্নাতের পথ প্রশস্ত করতে এবং জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা পেতে চাইলে আমাদের একটি পথই অবলম্বন করতে হবে আর তাহলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ ত্যাগ বা মাফ না করিয়ে জান্নাতে যাওয়া যাবে না। 

তাই নিজেকে গুনাহ থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরও যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে তওবা করা জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করে, শিগগিরই তাদেরকে তাদের কৃত গুনাহের কারণে শাস্তি দেওয়া হবে। (সূরা আনআম, আয়াত : ১২০)

মহানবী (সা.) বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে উঠবে। (তিরমিজি, হাদিস : ২৩০৫)

হাসান বসরী রহ. বলেন : আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত নেই।

গোনাহের মারাত্মক দশটি ক্ষতি তুলে ধরা হলো—

১. আল্লাহ ইবাদত থেকে বঞ্চিত: গুনাহ করলে নেক আমলের তাওফিক কেড়ে নেওয়া হয়। আজান শুনেও মসজিদে না যাওয়া, ইবাদতের আগ্রহ না থাকা—এসব গুনাহের পরিণতি।

২.ইলম (ধর্মীয় জ্ঞান) থেকে বঞ্চিত: ইলম হলো আল্লাহর নূর। গুনাহ সেই আলোকে নিভিয়ে দেয়। ইমাম শাফেয়ী রহ. বলেন, ইলম আল্লাহর নূর এবং এই নূর পাপীদের অন্তরে দেয়া হয় না।

৩. রিজিক হ্রাস: মহানবী (সা.)  বলেন, নিশ্চয়ই গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। (ইবনু মাজাহ, হাদিস : ৯০)

৪️. বরকতের অবসান: গুনাহের কারণে বরকত নষ্ট হয়ে যায়। ছোট কাজেও বড় সমস্যা দেখা দেয়, প্রচেষ্টা সফল হয় না—এসবই গুনাহের প্রভাব।

৫. প্রিয়জনের অবহেলা: গুনাহের ফলে পরিবার-সন্তান, বন্ধু সবাই দূরে সরে যায়। ভালোবাসা কমে যায়।

৬️. মুমিনদের ঘৃণা: আল্লাহ তায়ালা গোনাহগারের প্রতি মুমিনদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন।

৭️. চেহারা ও শরীরের পরিবর্তন: গুনাহের কারণে চেহারায় অন্ধকার, দেহে দুর্বলতা, অন্তরে অশান্তি নেমে আসে।

৮. গুনাহ ছাড়া কঠিন হয়ে পড়ে। একটি গুনাহ আরেকটি গুনাহের জন্ম দেয়। বারবার গুনাহ অন্তরকে শক্ত করে ফেলে। তখন গুনাহ ছেড়ে সুস্থ জীবনে ফেরা কঠিন হয়ে পড়ে।

৯. অন্তরের অন্ধকার: প্রতিটি গুনাহ অন্তরে একটি করে কালো দাগ সৃষ্টি করে। একপর্যায়ে পুরো অন্তরই অন্ধকার হয়ে যায়। মহানবী (সা.) বলেছেন, কোনো মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। সাথে সাথে যদি তওবা করে ফেলে তাহলে সেই দাগ মিটে যায়। কিন্তু যদি তাওবা করার আগেই আরেকটি গুনাহ করে তাহলে আরও একটি দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। (তিরমিজি, হাদিস : ৩৩৩৪)

১০. তওবার সুযোগ কমে যায়: অনবরত গুনাহ অন্তরকে এমনভাবে শক্ত করে তোলে যে, মৃত্যুর সময়ও তওবার সুযোগ হয় না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি