ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

ট্রাম্পকে হত্যাচেষ্টা ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট বরখাস্ত

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০১:৩৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০১:৩৩:২৫ অপরাহ্ন
ট্রাম্পকে হত্যাচেষ্টা ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট বরখাস্ত ট্রাম্পকে হত্যাচেষ্টা ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট বরখাস্ত
গত বছর পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সিক্রেট সার্ভিসের ছয় এজেন্টকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিক্রেট সার্ভিস।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই ছয় কর্মকর্তাকে ১০ থেকে ৪২ দিন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে অপারেশনাল নয় এমন পদে স্থানান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ছয় কর্মকর্তার নাম প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস।

বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা থাকায় পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। এ ছাড়া, হামলাটিকে অপারেশনাল ব্যর্থতা বলে স্বীকার করেছে সিক্রেট সার্ভিস।

গত বছর ১৩ জুলাই, পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাটি ঘটে। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় সমাবেশস্থলের খুব কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বন্দুকধারী। অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যান ট্রাম্প। ডান কানের ওপরের অংশ গুলিবিদ্ধ হয়। তবে, ট্রাম্প বেঁচে গেলেও দর্শকসারিতে থাকা তার এক সমর্থক নিহত হয় ওই গুলিতে।

তাৎক্ষণিকভাবে মঞ্চে ঝাঁপিয়ে পড়েন দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এজেন্টরা। পরে, পরিস্থিতি একটু ঠান্ডা হলে আবার উঠে দাঁড়ান ট্রাম্প। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন—‘ফাইটিং।’

এ ঘটনায় ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয় ওই বন্দুকধারীকে।

গত শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওই ছাদে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট থাকা উচিত ছিল। কিছু ভুল হয়েছিল, যা একেবারেই অনুচিত।’

সংস্থাটি জানিয়েছে, ১৩ জুলাইয়ের হামলার ঘটনার পর আরও সতর্ক হয়েছে সিক্রেট সার্ভিস। ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সে জন্য আরও সতর্ক ও উন্নত হওয়ার ওপরই জোর দিচ্ছে তারা। তারা বলেছে, ওই দিনের ঘটনায় যোগাযোগের গাফিলতি, প্রযুক্তিগত সমস্যা ও মানবীয় ভুল—সব মিলেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।

হত্যাচেষ্টার পর কংগ্রেসের ওভারসাইট সংস্থাগুলোর দেওয়া ৪৬টি সুপারিশের মধ্যে ২১টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সংস্থার পরিচালক ও সমাবেশে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা শন কারান বলেন, ‘এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে আমরা এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছি।’

বাটলার হামলার মাত্র দুই সপ্তাহ পর আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ গলফ কোর্সে। গত বছর ১৫ সেপ্টেম্বর সেখানে রায়ান রাউথ নামের এক ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর উদ্দেশ্যে গুলিভর্তি রাইফেল নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে ছিলেন। তবে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাঁকে আগেই শনাক্ত করে এবং আটক করে ফেলেন।

গতকাল বৃহস্পতিবার, রায়ান রাউথ দক্ষিণ ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক আইলিন ক্যাননের কাছে জানান, তিনি আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের সহায়তা চান না এবং নিজেই আদালতে আত্মপক্ষ সমর্থন করতে ইচ্ছুক। তবে তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ স্পষ্ট করেননি। বিচারক ক্যানন তাৎক্ষণিক কোনো আদেশ দেননি এবং জানিয়েছেন তিনি লিখিত রায় দিয়ে সিদ্ধান্ত জানাবেন। আগামী ৯ সেপ্টেম্বর রাউথের বিচার শুরু হওয়ার কথা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার