ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রাণীশংকৈলে বাইসাইকেল পেলেন ৭৫ গ্রাম পুলিশ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:৫৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:৫৯:১৭ অপরাহ্ন
রাণীশংকৈলে বাইসাইকেল পেলেন ৭৫ গ্রাম পুলিশ রাণীশংকৈলে বাইসাইকেল পেলেন ৭৫ গ্রাম পুলিশ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭৫জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল ও এর মধ্যে সদ্য নিয়োগপ্রাপ্ত ৫জনকে একটি করে চৌকিদারি ইউনিফর্ম দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার(১০জুলাই) দুপুরে উপজেলার ৮টি ইউনিয়নের এই বাইসাইকেল ইউনিফর্ম দেওয়া হয়।

এ উপলক্ষ্যে  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব দরকারী জিনিস দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান, ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। বাচোর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল কুদ্দুস বলেন, এই বাইসাইকেল পেয়ে আগের চেয়ে কাজের গতি বেশি বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য দ্রুতই গ্রামে পৌঁছে দিতে পারবো ।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। জন্ম-মৃত্যু সনদ হোল্ডিং ট্যাক্স সহ আইনশৃঙ্খলা অবনতির বিভিন্ন তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করেন। তাদের এই কার্যক্রমগুলো আরো সুন্দর ও গতিশীলভাবে যেন করতে পারেন। সেজন্য সরকার কর্তৃক তাদের বাইসাইকেল দেয়া হয়েছে। এখন থেকে ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার