ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

প্রিয়ঙ্কার সৌন্দর্যে রয়েছে কৃত্রিমতা

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ১২:২৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ১২:২৯:০১ অপরাহ্ন
প্রিয়ঙ্কার সৌন্দর্যে রয়েছে কৃত্রিমতা প্রিয়ঙ্কার সৌন্দর্যে রয়েছে কৃত্রিমতা
বলিউডে খ্যাতির পর হলিউডেও নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বিশ্ব জুড়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। কেউ তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ, কেউ আবার তাঁর সৌন্দর্যে। কিন্তু এই সৌন্দর্যে নাকি রয়েছে কৃত্রিমতা। দাবি করলেন প্রযোজক সুনীল দর্শন। জানালেন, তিনিই নাকি প্রিয়ঙ্কাকে বলেছিলেন অস্ত্রোপচার করে নাকের গড়ন বদলে ফেলতে।

২০০৩ সালে ‘আন্দাজ়’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। ছবিতে ছিলেন অক্ষয় কুমার ও লারা দত্ত। সেই ছবির প্রযোজক ছিলেন সুনীল দর্শন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল দর্শন বলেছেন, “‘আন্দাজ়’ ছবি করার আগে আমি ওকে (প্রিয়ঙ্কা) বলেছিলাম, নাকের ব্রিজ অংশের জন্য ওর কিছু একটা করা উচিত।”

এই পরামর্শ গ্রহণ করেছিলেন অভিনেত্রী। সন্তুষ্ট হয়েছিলেন প্রযোজক। তিনি বলেছেন, “ও নিজেও জানত, এই কাজটা বাকি রয়ে গিয়েছে। ওর বাবা-মা দু’জনেই খুব ভাল চিকিৎসক ছিলেন। তাই ওর পক্ষে বিষয়টা খুব একটা অসুবিধার ছিল না। আমি বলার সঙ্গে সঙ্গেই ও নাক মেরামত করিয়ে আনে।”

নাকে অস্ত্রোপচার করিয়েছেন, এই কথা নিজেও স্বীকার করেছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু তিনি জানিয়েছিলেন, সাইনাসের জন্য তাঁর নাকে অস্ত্রোপচার করাতে হয়েছে। সেই অস্ত্রোপচারের সময়ে নাকি তাঁর নাকের গড়ন প্রায় নষ্ট হতে বসেছিল। বলিউডে অভিনয় করতে আসার সম্ভাবনাও প্রায় চলে যাচ্ছিল। প্রিয়ঙ্কা সম্পর্কে সুনীল দর্শন আরও বলেছেন, “ও তথাকথিত সুন্দরী ছিল না। কিন্তু ওর উপস্থিতির মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। ওর কণ্ঠস্বরও খুব সুন্দর।”

প্রিয়ঙ্কা নিজের কাজের প্রতি খুবই একাগ্র ছিলেন বলেও দাবি করেছেন প্রযোজক। সেই দেখে সুনীল তখনই অনুমান করেছিলেন, প্রিয়ঙ্কার ভবিষ্যৎ উজ্জ্বল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার