ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত শিক্ষার্থীকে কামড় দিল পাতি কালাচ, রাবি হলে আতঙ্ক নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ বারনইয়ের পানি-মাছে বিপন্ন জনজীবন, উঠল ১০ দফা দাবি গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা বাগমারায় মদ-গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা মানসনদ ছাড়াই বেকারি পণ্য, রাজশাহীতে জরিমানা এথেন্সে শক্তিশালী বিস্ফোরণে ভবন ধস, নবদম্পতিসহ নিহত ৬ টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর নগরীজুড়ে জুয়াড়ি, হেরোইন, ইয়াবা, গাঁজা সহ গ্রেফতার ২৫ ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে স্কুল ও কলেজের ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার ‘ডিবি পরিচয়ে’ ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ফিল্মি স্টাইলে নির্যাতন নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ স্কুলে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু

মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৯:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৯:০৯:২১ অপরাহ্ন
মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু আলী সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাবু আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই বিরোধ হতো। বুধবার সকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে তিনি নিজের মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে বাবু আলী বাড়িতে ফিরলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে শুরু হলেও গণপিটুনিতে একজন নিহত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা

রাজশাহীতে পেট্রলবোমা মেরে দোকানে আগুন, কুপিয়ে দোকানিকে হত্যা