ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

অভিযানে গিয়ে ৩১ লাখ টাকাসহ মালামাল লুট, শাস্তির মুখে মাদকের এডিসহ ৭ জন

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৫৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৫৬:২৯ অপরাহ্ন
অভিযানে গিয়ে ৩১ লাখ টাকাসহ মালামাল লুট, শাস্তির মুখে মাদকের এডিসহ ৭ জন অভিযানে গিয়ে ৩১ লাখ টাকাসহ মালামাল লুট, শাস্তির মুখে মাদকের এডিসহ ৭ জন
মাদকবিরোধী অভিযানে গিয়ে মোট ৩১ লাখ টাকা ও মালামাল লুটের অভিযোগে শাস্তির মুখে পড়েছেন ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালকসহ (এডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতজন স্টাফ। তাদের মধ্যে এডিসহ চারজনকে প্রত্যাহার এবং অন্য তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেনের সই করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মারফিয়া আফরোজ, উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস, সহকারী উপ-পরিদর্শক আতাউল হক ও সিপাহী সোহেল রানাকে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলো। তারা ৯ জুলাই অপরাহ্নে অবমুক্ত হবেন এবং ১০ জুলাই পূর্বাহ্নে প্রধান কার্যালয়ে যোগ দেবেন। আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কার্যকর করা হবে।

অভিযোগসূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মারফিয়া আফরোজের নেতৃত্বে টঙ্গীর দক্ষিণপাড়ায় এক মাদক কারবারির বাড়িতে অভিযানে গিয়ে জব্দ করা মাদক ও টাকা আত্মসাৎ করা হয়। ঘটনার পর জানাজানি হলে এডি মারফিয়া আত্মগোপনে চলে যান। তার অফিস কক্ষও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরে অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) অতিরিক্ত ডিআইজি বশির আহমদ, অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) বদরুদ্দিন, বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অফিস কক্ষ খুলে ইনভেন্টরি করা হয়। পরে তার কক্ষ থেকে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র, ২৩ লাখ টাকার চেক, নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং ৫ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২২ জুন সন্ধ্যায় মারফিয়া আফরোজের নেতৃত্বে টঙ্গী থানার দক্ষিণপাড়ায় একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার, নগদ টাকা, চেক এবং ভাড়াটিয়া রমিজ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়। তবে মামলার এজাহারে উদ্ধার করা অনেক মালামালের উল্লেখ না থাকায় অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। আসামিপক্ষ অভিযোগ করে, অভিযানে জব্দ করা মোটা অঙ্কের টাকা ও মূল্যবান মালামাল আত্মসাৎ করেন চার কর্মকর্তা। এ ঘটনায় ভুক্তভোগী ও অভিযানের অন্য সদস্যদের পক্ষ থেকে মহাপরিচালক বরাবর অভিযোগ জমা দিলে তাৎক্ষণিকভাবে তদন্ত ও কক্ষ তল্লাশির নির্দেশ দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এদিকে দুই দিন আগে টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে সাড়ে ৮ লাখ টাকা লুটের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অধিদপ্তর। ছালেহা বেগম নামের এক ভুক্তভোগীর বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা ১২(১) অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়।

ছালেহা বেগম অভিযোগে বলেন, ১৮ জুন সকালে প্রথম দফা অভিযান শেষে ১০ হাজার টাকা নিয়ে চলে যায় মাদকের অভিযান দলটি। পরে আবার ফিরে এসে ‘নাটকীয় অভিযানে’ আলমারি থেকে ৬ লাখ ৬৬ হাজার টাকা ও ছেলের ঘর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তাকে ও তার ছেলের স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (জনসংযোগ) মোস্তাক আহমেদ বলেন, ‘অধিদপ্তরের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মহাপরিচালক।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের