ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে সাপে কামরের ভ্যাকসিনের অভাবে ৬ বছরের শিশু মৃ*ত্যু

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৫১:০৯ অপরাহ্ন
মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে সাপে কামরের ভ্যাকসিনের অভাবে ৬ বছরের শিশু মৃ*ত্যু মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে সাপে কামরের ভ্যাকসিনের অভাবে ৬ বছরের শিশু মৃ*ত্যু
মানিকগঞ্জে এত বড় বড় সরকারি বেসরকারি হসপিটাল থাকা সত্ত্বেও একটা ভ্যাকসিনের অভাবে সাপে কাটা ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে তাহলে মানিকগঞ্জে এত বড় মেডিকেল কলেজ করার দরকার ছিলো কি, একটা দরিদ্র মানুষ সরকারি হসপিটালে গেলে তারা সবকিছু থেকে বঞ্চিত হয় ডাক্তাররা বলে ওষুধ নাই মানা করে দেয়,এই তামাসার হাসপাতালে দরকার কি যদি মানুষের জীবন না বাঁচে ।

মানিকগঞ্জ সদরের মানুষ সব উপজেলার চাইতে স্বার্থপর যতক্ষণ পর্যন্ত নিজে বিপদে না পড়বে কখনো প্রতিবাদ করে না। সদর হাসপাতাল অনিয়ম নিয়ে এত সংবাদ প্রকাশ হয়েছে  ছাত্রজনতা কোনো প্রতিবদ করেনাই আজ পর্যন্ত কোন একটা মানববন্ধন ঠিকমতো করতে পারেনি।  চোর বাটপার দিয়ে বড় এই হাসপাতাল ২ টাই।

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকায় মুন্নি আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় সাপে কামড় দেওয়ার পর দ্রুত তাকে সদর হাসপাতালে নেওয়া হলেও, সেখানে প্রয়োজনীয় এন্টিভেনোম না থাকায় শিশুটিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও এন্টিভেনোম না পাওয়ায় কর্তৃপক্ষ শিশুটিকে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়।

তবে ঢাকায় নেওয়ার পথে, রাত ৮টা ৩০ মিনিটের দিকে নয়াডিঙ্গী এলাকায় শিশুটির মৃত্যু হয়।

মুন্নি আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা চরপাড়া গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে। তার চাচা এরশাদ বলেন, “সদর হাসপাতালে নিলে তখনও ওর জ্ঞান ছিল, এমনকি মেডিকেল কলেজে নেওয়ার পরও বেঁচে ছিল। কিন্তু দুইটি সরকারি হাসপাতালে এন্টিভেনোম না পাওয়ার কারণে আমাদের মুন্নিকে হারাতে হলো। এটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এক চরম ব্যর্থতা।”

এ বিষয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “আমরা অনেক আগেই এন্টিভেনোমের চাহিদা পাঠিয়েছি, কিন্তু এখনও সরবরাহ আসেনি। সাধারণত সাপের কামড়ে যেসব রোগী আসে, তাদের সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয়। তবে শিশুটির মৃত্যুর বিষয়টি আমি আগামীকাল হাসপাতালে গিয়ে বিস্তারিত খতিয়ে দেখব।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট