ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

নির্বাচন পরিচালনায় যে ক্ষমতা ফিরে পেতে চায় ইসি

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪৩:৪০ অপরাহ্ন
নির্বাচন পরিচালনায় যে ক্ষমতা ফিরে পেতে চায় ইসি
নির্বাচনে অনিয়ম বন্ধে এবার কঠোর অবস্থান নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতে চেয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
 
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফিরে পাওয়ার প্রস্তাব দিয়েছে কমিশন। এছাড়া হলফনামায় মিথ্যে তথ্য থাকলে নির্বাচিত হবার পরেও প্রার্থীকে তলবের বিধান রাখা হচ্ছে বলেও জানান তিনি।
 
নিবন্ধনের জন্য আবেদনকারী দলগুলোর বিষয়ে তিনি বলেন, নতুন দলগুলোর যারা এখনও শর্ত পূরণ করতে পারেনি, তাদের আবারও ১৫ দিন সময় বেঁধে চিঠি দেয়া হবে। এছাড়া দল নিবন্ধনে মাঠ পর্যায়ে ইসি তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
 
তিনি আরও বলেন, ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের জন্য আলাদা ভোটকেন্দ্রের প্রস্তাব দিয়েছে সরকার। সেটা বিবেচনায় নেবে কমিশন। তবে ভোটকেন্দ্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে ইসি।
 
শাপলা প্রতীক না রাখার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, শাপলা প্রতীক চেয়ে দুটো দল নিবন্ধন চেয়েছিল। নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলাকে নির্বাচনের প্রতীকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০