ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

বর্ষায় ত্বকে চুলকানির সমস্যা কমবে ৫ নিয়ম মেনে চললে

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৪০:০৫ অপরাহ্ন
বর্ষায় ত্বকে চুলকানির সমস্যা কমবে ৫ নিয়ম মেনে চললে ফাইল ফটো
বর্ষায় প্রখর গরম থেকে রক্ষা পাওয়া গেলেও, এই মরসুম সঙ্গে ডেকে নিয়ে আসে এক রাশ সমস্যা। বর্ষায় জল-কাদা জমে রাস্তাঘাটের বেহাল দশা, জামাকাপড় শুকনোর অসুবিধা, নানা অসুখ, সর্দি-কাশির বাড়বাড়ন্ত। এ ছাড়া, এই বর্ষায় ভিজে ও স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য কিছু ছত্রাকঘটিত সমস্যাও বেশি হয়। এই আবহাওয়ায় জীবাণুরা অনেক দ্রুত হারে বংশবিস্তার করে। তাই রূপচর্চা থেকে শুরু করে চলতি জীবনেও নানা ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। কোন কোন ক্ষেত্রে জরুরি সাবধানতা মানতে হবে জানেন?

১) বৃষ্টিতে জুতো ভিজে গেলে ভেজা জুতো পায়ে বেশি ক্ষণ একেবারেই রাখা উচিত নয়। সুযোগ থাকলে পা থেকে জুতো খুলে বসুন। এমনটা সম্ভব না হলে অন্তত মোজাটা বদলে পা ভাল করে মুছে নিন। বর্ষাকালে জল-কাদায় পা ভিজে গিয়ে পায়ের পাতায় সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই এ সময়ে বাড়ি ফিরে ভাল করে গরম জলে পা ডুবিয়ে রাখুন কিছু ক্ষণ।

২) বর্ষার অন্যতম সমস্যা জামাকাপড় ভিজে যাওয়া। ব্যাগে শুকনো জামা রাখুন। গন্তব্যে গিয়ে তা বদলে ফেলতে পারলে খুবই ভাল হয়। অতিরিক্ত মোজাও রাখুন ব্যাগে। ভিজে পোশাক গায়ে শুকোনো বা এসিতে শুকিয়ে নেওয়া একেবারেই ঠিক কাজ নয়। এই অভ্যাসের কারণেই শরীরে ছত্রাকের সংক্রমণ হয়।

৩) অন্তর্বাস বাছার সময়েও সতর্ক হোন। বর্ষায় কোনও ভাবেই স্যাঁতসেঁতে কিংবা ভিজে অন্তর্বাস পরবেন না। অন্তর্বাসের ভেজা দিক ত্বকের সংস্পর্শে এলে ঘর্ষণের ফলে ছত্রাকঘটিত সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। বর্ষায় গুমোট আবহাওয়া বা কড়া রোদের কারণে ভালই ঘাম হয়। তাই চেষ্টা করুন সুতির পোশাক বাছতে। সুতির অন্তর্বাসই পরার চেষ্টা করুন।

৪) বৃষ্টি ভিজলে বাড়ি ফিরেই গরম জল-সাবান দিয়ে স্নান সারুন। মাথায় বৃষ্টির জল বসে গেলে ঠান্ডা লাগার আশঙ্কা তো আছেই, সঙ্গে বৃষ্টির জল থেকে মাথার ত্বকেও ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে। বৃষ্টিতে ভিজে গেলে মাথায় শ্যাম্পু করে নেওয়াই শ্রেয়।

৫) সংক্রমণ রুখতে ত্বক ভিতর থেকেও সুস্থ রাখতে হবে। ফলে ডায়েটের দিকেও নজর দিতে হবে। এই সময়ে ভিটামিন সি যুক্ত ফল, সবুজ শাকসব্জি বেশি করে খান। এ ছাড়া বেশি তেল আছে, এমন মাছ যেমন পাকা রুই, কাতলা বেশি করে খান। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বকের জেল্লাভাব বজায় থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ