ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছ’বছরের পাত্রীর সঙ্গে ৪৫-এর যুবকের বিয়ে রুখে দিল তালিবান সরকার!

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৬:৫৮ অপরাহ্ন
ছ’বছরের পাত্রীর সঙ্গে ৪৫-এর যুবকের বিয়ে রুখে দিল তালিবান সরকার! ছবি: সংগৃহীত
ছ’বছরের শিশুর সঙ্গে ৪৫ বছরের যুবকের বিয়ে রুখে দিল আফগানিস্তানের তালিবান সরকার। পাত্র এবং পাত্রীর বাবাকে গ্রেফতারও করা হল। তবে পাত্রকে ফিরে আসতে বলা হল আরও বছর তিনেক পর। ওই কন্যার বয়স ৯ বছর হলে তাকে ‘শ্বশুরবাড়িতে’ পাঠানো যাবে, নিদান তালিবানের। আফগানিস্তানের সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিয়ো। 

দক্ষিণ আফগানিস্তানের মারজাহ্‌ জেলার ঘটনা। অভিযোগ, অর্থের অভাবে ওই শিশুকে বিক্রি করে দিয়েছিলেন তার বাবা। ছ’বছর বয়সি শিশুটিকেই বিয়ে করে নেন যুবক। এটি ছিল তাঁর তৃতীয় বিবাহ। বাড়িতে আরও দু’জন স্ত্রী আছেন। খবর প্রকাশ্যে আসার পর তালিবান সরকার হস্তক্ষেপ করে। বিয়ে রুখে দেওয়া হয়। শিশুটিকেও তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সরকার। তালিবান জানিয়েছে, ৯ বছর হলে ওই শিশুকে পাঠানো যাবে যুবকের বাড়িতে। স্থানীয় তালিবান প্রশাসন এ বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। তবে তারা শিশুটির শ্বশুরবাড়ি যাওয়া আটকেছে।

পাত্র এবং শিশুর বাবাকে গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে সরকারি ভাবে কোনও মামলা রুজু করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিশুটি আপাতত তার বাবা-মায়ের কাছেই রয়েছে।

আফগানিস্তানে বাল্যবিবাহ নতুন নয়। এমনকি, শিশুবিক্রির চলও রয়েছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবান। তার পর থেকেই সেখানে বাল্যবিবাহ বেড়ে গিয়েছে। এর আগে সেই দেশে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়সসীমা ছিল ১৬। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর পূর্বতন সরকারের সেই নিয়ম বাতিল করে দেয়। তাদের শাসনে বিয়ের জন্য কোনও বয়স বেঁধে দেওয়া হয়নি। অভিযোগ, তালিবানের শাসনে আফগানিস্তানিদের মধ্যে দারিদ্র চরমে পৌঁছেছে। দারিদ্রের বশেও অনেক কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হন বাবা-মা।

তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের মহিলাদের উপর একাধিক সামাজিক বিধি আরোপ করেছে। কঠোর ভাবে প্রয়োগ করা হয়েছে পর্দাপ্রথা। পরিসংখ্যান বলছে, তারপর থেকেই বাল্যবিবাহ বেড়ে গিয়েছে ২৫ শতাংশ। মানবাধিকার সংগঠনগুলি দীর্ঘ দিন ধরেই আফগানিস্তানে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়ে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার