ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

শাহমখদুমে বিপুল পরিমাণ গাঁজা-সহ গ্রেফতার-৪

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:১৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:১৬:৩১ অপরাহ্ন
শাহমখদুমে বিপুল পরিমাণ গাঁজা-সহ গ্রেফতার-৪ শাহমখদুমে বিপুল পরিমাণ গাঁজা-সহ গ্রেফতার-৪
অভিনব কায়দায় পাচারকালে রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা-সহ ৪জন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ তাজেল আলী (৩৪), সে নওগাঁর রাণীনগর থানার মৃত সহবুল আলীর ছেলে, মোঃ সাইফুদ্দিন (৬৫), সে একই এলাকার মৃত জামসেদ আলীর ছেলে, আব্দুর রহমান (২৬), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাকুলিয়া বিশ্বনাথপুর গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে ও মোঃ শিমুল হোসেন (২১), সে রাজশাহী নগরীর শাহমখদুম থানার মাষ্টারপাড়া  এলাকার মোঃ সেন্টুর ইসলামের ছেলে। 

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, হবিগঞ্জ-ময়মনসিংহ- নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় মাদক ব্যবসায়ীগণ গাঁজা পাচার করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রামে অভিযান চালিয়ে ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ১টি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৬কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা রয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪