ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসন্ন রাসিক নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাব্বিন জামান যুক্তরাষ্ট্র ঘোষণা দিলো মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার মার্কিন সেনারা ইরানে ঢুকতে যুদ্ধজাহাজ নিয়ে রওনা হয়েছে ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যা, ভাইরাল মালাইকা–সোরাবের ভিডিও তাহিরপুরে বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ নগরীতে মাদক কারবারী গ্রেফতার ২ তানোরে প্রয়াত আজাহার মাস্টারের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল বেগম খালেদা জিয়া এর আত্মার মাগফিরাত কামনায় বাগবাড়ী'তে দোয়া ও ইফতার মাহফিল তানোরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৭ টেন্ডার বক্সে জোর করে সিডিউল জমা, শ্রমিকদল নেতার কারাদণ্ড রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয় ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৮ আদিত্যের সঙ্গে সম্পর্ক ভাঙার পরে কোন মোহভঙ্গ হয় অনন্যার রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত ধনী সেলিব্রিটিদের তালিকায় টেলর সুইফট ও কিম কার্দাশিয়ানও ‘চলমান প্রেক্ষাপটে ইরান আর আগের ইরান নেই’: নেতানিয়াহু

নেসকোতে দুর্নীতির তদন্তে দুদক প্রেরিত অনুসন্ধানের চিঠি প্রসঙ্গে

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৬:৪৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৬:৪৫:০০ অপরাহ্ন
নেসকোতে দুর্নীতির তদন্তে দুদক প্রেরিত অনুসন্ধানের চিঠি প্রসঙ্গে নেসকোতে দুর্নীতির তদন্তে দুদক প্রেরিত অনুসন্ধানের চিঠি প্রসঙ্গে
নর্দান ইলেট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম এবং সংস্থাটির তিন উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক (অনু: ও তদন্ত-১) মো. সোহানুর রহমানের নেতৃত্বে গঠন করা হয়েছে অনুসন্ধানী টিম। টিমের অপর সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক (অনু: ও তদন্ত-১) মো. আশিকুর রহমান। 

দুদকের এই অনুসন্ধানী টিমের পক্ষ থেকে গত ২৬ জুন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো 'অতীব জরুরি' চিঠি (স্মারক নং-০০.০১.২৬০০.৬০৩.০১.১৮৭.২৫. ৩৩২৫৯) থেকে এসব তথ্য জানা গেছে। 

চিঠিতে জাকিউল ইসলাম নেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানের পর নির্বাহী প্রকৌশলী নিয়োগ, সহকারী প্রকৌশলী নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত নথি এবং নির্বাহী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়ায় উত্থাপিত অনিয়ম/দুর্নীতির তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। জাকিউল ইসলাম গত ১৩ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

এছাড়াও নেসকোর সহকারী প্রকৌশলী (তড়িৎ) নায়মা হেলালি, সহকারী ব্যবস্থাপক (এইচ আর এন্ড ওডি) মোসা. মাসুমা আক্তার এবং উপমহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) মো. রহমত উল্লাহ-আল-ফারুকের ব্যক্তিগত নথি এবং তাদের নিয়োগ সংক্রান্ত ডিপিসি কমিটির সুপারিশসহ নেসকো'র পরিচালনা পর্ষদের ৬২ ও ৬৩তম সভার কার্যবিবরণীও চেয়েছে দুদকের অনুসন্ধানী টিম।

অনুসন্ধানের স্বার্থে আরো চাওয়া হয়েছে- 
১। নেসকোর চাকরি নিয়োগ সংক্রান্ত বিধিমালা। পরিচালনা পর্ষদের ১০৪ তম সভার কার্যবিবরণী এবং ওই সভায় যে ৩১ জন কর্মকর্তা/কর্মচারীর নিয়োগের সুপারিশ করা হয়েছে তাদের আবেদনপত্র ও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সকল কাগজ, নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগপত্র।

২। নেসকো কর্তৃক যে সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বা চলমান রয়েছে সে সব প্রকল্পের তালিকাসহ সার-সংক্ষেপ (সিএসসহ টেন্ডার ডকুমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যাদি)।

৩। জাকিউল ইসলাম নেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানের পর থেকে কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ ভ্রমণ ব্যয়, টিএ-ডিএ সংক্রান্ত ব্যয়, শুভেচ্ছা বিজ্ঞাপন ব্যয়, নেসকোর বিভিন্ন মিটিং বাবদ ব্যয়, বার্ষিক সাধারণ সভা আয়োজন ব্যয় সংক্রান্ত যাবতীয় নথি।

৪। সিএসআর বাবদ চরাঞ্চলে সোলার প্যানেল বসানো ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র/তথ্যাদি।

এসব নথি বুধবার (৯ জুলাই) দুদক কার্যালয়ে জমা দেয়ার কথা থাকলেও নেসকো এখনও তা সরবরাহ করেনি বলে জানা গেছে।

এসব বিষয়ে বক্তব্য নিতে নেসকোর অতিরিক্ত দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্মসচিব অঞ্জনা খান মজলিশকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

বিষয়টি নেসকোর উপসচিব ও নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) মো. সাইফুর রহমান বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বাংলা স্কুপকে বলেন, দুদকের চিঠি আমরা দুদিন আগে পেয়েছি। গত ১০ বছরের যেসব তথ্য ও নথি চাওয়া হয়েছে তা সরবরাহ করতে সময় লাগবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তা সরবরাহ করা হবে জানিয়ে দুদককে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

নেসকো সূত্রে জানা যায়, পতিত সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর আস্থাভাজন ছিলেন প্রকৌশলী জাকিউল ইসলাম। তিনি ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে সংস্থাটিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এতে করে ভাবমূর্তি ক্ষুন্ণ হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানী রিপোর্ট এর জন্য সদয় প্রেরণ করা হল । 

নেসকো মিডিয়া সেল 
 হেতেম খাঁ , রাজশাহী 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০ টিতে বিএনপিপন্থী আইনজীবীদের জয়