ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

জিটিসি ও আন্দোলনকারি শ্রমিকদের সমঝোতা হওয়ায় এক সপ্তাহের পর মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন শুরু

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৬:৩৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৬:৩৮:৪১ অপরাহ্ন
জিটিসি ও আন্দোলনকারি শ্রমিকদের সমঝোতা হওয়ায় এক সপ্তাহের পর মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন শুরু জিটিসি ও আন্দোলনকারি শ্রমিকদের সমঝোতা হওয়ায় এক সপ্তাহের পর মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন শুরু
দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে এক সপ্তাহ ধরে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধের পর বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের শিফট থেকে পুরোদমে পাথর উত্তোলন শুরু করা হয়েছে।
 
সপ্তাহধরে খনির উৎপাদন কার্যক্রম বন্ধের পর স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগর্ব, রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে গত বুধবার (৯ জুলাই) দুপুরে পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এবং আন্দোলনকারি শ্রমিকদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের শিফট থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করেছেন।
 
জানা যায়, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র অধিন কর্মরত শ্রমিকরা তাদের চাকরিচ্যুত চার শ্রমিকের পুনর্বহাল, প্রোডাকশন প্রফিট বোনাসসহ ৯ দফা দাবিতে গত বুধবার (২ জুলাই) সকাল অনির্দিষ্টকারের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
 
এদিকে শ্রমিকদের আন্দোলনের কারণে খনিতে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে, মূল্যবান যন্ত্রপাতিসহ কর্মরত বিদেশি খনি বিশেষজ্ঞদের নিরাপত্তার স্বার্থে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল) গত বুধবার (২ জুলাই) রাতে লিখিত ঘোষণা দিয়ে অনির্দিষ্টকালের জন্য খনির পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়।
 
গত এক সপ্তাহ ব্যাপী এমন অচলাবস্থার চলার পর গত বুধবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) কর্মকর্তাদের উপস্থিতিতে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) ও জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড (জিসিএল) এবং তাদের অধিনে কর্মরত আন্দোলনকারি শ্রমিকদের প্রতিনিধিদের মধ্যে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় শ্রমিকরা তাদের আন্দোলন বন্ধ করে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের শিফটের কাজে যোগ দিয়ে ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করেছেন শ্রমিকরা। 
 
এ বিষয়ে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। তারা মোবাইল নম্বর না দেওয়ায় যোগাযোগ করা যায়নি।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচাল-এমডি (চলতি দায়িত্ব) প্রকৌশলী জোবায়েদ হোসেন বলেন, খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি এবং তাদের অধিনে কর্মরত শ্রমিকদের মধ্যে সমঝোতা হওয়ায় খনির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার শিফটে কাজে যোগ দিয়ে খনির ভূগর্ভ থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করেছেন খনিশ্রমিকরা। #

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক