ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী

রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৬:৪৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৬:৪৭:৩২ অপরাহ্ন
রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি রাসিকের জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি
রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং (GIS based EPI online microplanning) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) নগর ভবন সরিৎ দত্তগুপ্ত সভা কক্ষে তৃতীয় ব্যাচের শেষ দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আন্তরিকতার সাথে যথাযথভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ রুমানা আফরোজ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাঃ রেজাউল রহমান মিল্টন, ইউনিসেফের ইভিএলএমআইএস কনসালটেন্ট মারুফ কবির মৃধা, ডাব্লিউএইচও এর ডিসি ডাঃ মোঃ কামরুজ্জামান।

কর্মসূচির উপর স্বাগত বক্তব্য ও কার্যক্রমে ভূমিকা পাওয়া পয়েন্টে উপস্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের ফুড এ্যান্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।

উল্লেখ্য, রাসিকের স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের কারিগরি সহায়তায় জিআইএস বেইজড ইপিআই অনলাইন মাইক্রোপ্ল্যানিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে তৃতীয় ব্যাচে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চলতি মাসে আরো ৩টি ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে রাসিকের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী ও টিম লিডারগণ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন