ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ গরমে অ্যাসিডিটির মহৌষধ আমলকীর রস!

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৫৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৫৯:১৬ অপরাহ্ন
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে লঙ্কানরা শক্তিশালী হলেও টাইগারদের একেবারে হালকাভাবে নিচ্ছেন না দলটির অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ বরাবরই ছন্নছাড়া। লঙ্কানরা শক্তির দিক থেকে কাছাকাছি হলেও ম্যাচ জেতার জন্য অনেক ভালো খেলতে হবে বাংলাদেশকে। তবে সর্বশেষ দুই সিরিজে ভালো ক্রিকেটের ধারেকাছেও ছিল না টাইগাররা। 
 
এতকিছুর পরেও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে প্রতিযোগিতামূলক সিরিজের আশা ব্যক্ত করেছেন লঙ্কান অধিনায়ক। 
 
সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেছেন, ‘আমি আশা করছি প্রতিযোগিতামূলক সিরিজ হবে। আমি আগেই যেমনটা বললাম, বাংলাদেশ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। আমি আশা করি ভালো রকমের প্রতিযোগিতামূলক একটি সিরিজ হবে।’ 
 
নিজেদের ফেভারিট ভাবছেন কিনা এই প্রসঙ্গে আসালাঙ্কা বলেছেন, ‘না আমি এভাবে চিন্তা করি না। তারা টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। আমাদের মত তারাও তরুণ দল। আমার মনে হয় না আমরা অনেক এগিয়ে আছি। আমাদের জন্য কঠিন সিরিজ হবে। (পিচ নিয়ে বলতে গেলে) পাল্লেকেলে, ক্যান্ডিতে যেমন পিচ হয় সেরকম পিচই মনে হচ্ছে দেখে। ১৮০ এর বেশি রান হবে বলে আশা করছি।’ 
 
ক্যান্ডিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (১০ জুলাই)। দ্বিতীয় ম্যাচ হবে ডাম্বুলায়, ১৩ জুলাই। আর সিরিজের তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, ১৬ জুলাই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা