ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩১:৩১ অপরাহ্ন
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ছবি: সংগৃহীত
পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার ও মোবাইল ফোনে কথা বলা নিয়ে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ রউফ শেখসহ (৪৫) সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) বিকেলে সুজানগর পৌর সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিক মোবাইল ফোনে কথা বলছিলেন। তখন উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফের ভাতিজা ও তার অনুসারীরা আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। ওই দিনই উভয়পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায়। পরে দুপুরে কাউসার নামে এক বিএনপি নেতা আশিককে আবার ডেকে পাঠান। তখন আশিক তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে কাউসারের কাছে যান। এ সময় সুজানগর পৌর সিনেমা হলের সামনে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজকে ছুরিকাঘাত করা হয়। পরে খবর পেয়ে মজিবর খাঁ গ্রুপের নেতারা এসে কাউসারদের ওপরে হামলা চালান। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খাঁ ও উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি শেখ রউফ গ্রুপের প্রধান কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-২ (সুজানগর) এর পরিবর্তে পাবনা-৩ (চাটমোহর) আসনে নির্বাচন করার নির্দেশ দেয় বিএনপির হাইকমান্ড। এরপর থেকে তুহিন গ্রুপ ওই এলাকায় কোণঠাসা হয়ে পড়ে। এ সব নিয়ে মজিবর খাঁর লোকজন তুহিন গ্রুপের লোকজনকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল বলে অভিযোগ করা হয়। এরই জেরে আজ বুধবার দুপুরে সুজানগর পৌর বাজার এলাকায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ রউফ শেখসহ সাত জন গুলিবিদ্ধ হন। এছাড়া সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তাতীবন্দ গ্রামের শেখ আব্দুর রউফ (৪৫), ইয়াকুব (৩৩), তুষার (৪০), সুজন (৪৫) আসলাম (৩৬), মনজেলকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সুজানগর উপজেলার বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান আলহাজ্ব বলেন, সংঘর্ষের ঘটনাটি দলীয় কোনো বিষয় নয়। আঞ্চলিক বা ব্যক্তিগত বিষয়।

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মাদ মাসুম বগা বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। যার এমন কাজে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে দল কঠোর সিদ্ধান্ত নেবে।  

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় গ্রুপের কয়েকজন আহত হয়েছেন। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ