ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

রাজশাহীর দুর্গাপুরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১১

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৪:৪৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৪:৪৬:১৬ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১১ রাজশাহীর দুর্গাপুরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১১
রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১১ জন। নিহত যুবক উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের কাসেম আলীর ছেলে।

বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে দু-পক্ষই উপজেলার মাড়িয়া  ইউপি'র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসান ফারুক ইমাম সুমনের অনুসারী।  

পুলিশ ও স্থানীয়রা জানায় ,জমির মালিকানাকে কেন্দ্র করে স্থানীয় রহেদ সহ পাঁচ ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিরসনে গত মঙ্গলবার সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামের রহেদসহ তার পাঁচ ভাইকে নিয়ে গাম্য সালিশে বসেন স্থানীয় ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সালিসি বৈঠকে জমিজমা সংক্রান্ত জেরে দু-পক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয়। পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে  হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১১ জন আহত হয়। 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাসিবুর'কে প্রথেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর  রামেক হাসপাতালে নিয়ে যায়। পরে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে রহিম, ফারুক, নাজমুল, ওয়াজেদ, সোনু, শহিদুল, আব্দুস সালাম, নাজিরা ও ইউনুস আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসিবুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে হক মাষ্টারের সার ও কীটনাশকের দোকান ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা। এঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে ।  

নিহতের বোন কুলসুম বেগম বলেন,জমি নিয়ে ও বরেন্দ্রের ডিপকে কেন্দ্র করে  স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাষ্টারের নেতৃত্বে তার ভাইয়ের উপর অর্তকিত হামলা চালায় ওয়াজেদ, ফরিদ, বাবু, জামরুল, জামুসহ ২০/২৫ জন । তারা সবাই দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের শাস্তি দাবি করছি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক