ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা রুয়েটে অনুষ্ঠিত হলো এআই কার্নিভাল: প্রযুক্তিতে উদ্ভাবনের মঞ্চে শিক্ষার্থীদের সৃজনশীল পদচারণা প্রেমিকের উপর 'কালো জাদু' করে নিজের কাছে ধরে রেখেছিলেন কঙ্গনা! ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে বাংলাদেশ মুখে দুর্গন্ধ থেকে অতিরিক্ত ক্লান্তি! নিঃশ্বাস নেওয়ার ভুলে একাধিক শারীরিক সমস্যা হতে পারে বিচ্ছেদের কারণ নিয়ে অবশেষে মুখ খুললেন হংসিকা বিয়েবাড়িতে আসা ১১ বছরের শিশুকে উনুনে ‘ফেলে’ দিলেন খাদ্য পরিবেশনকারী সমুদ্রপথে রোহিঙ্গাদের সবচেয়ে প্রাণঘাতী বছর ২০২৫: ইউএনএইচসিআর লেবাননে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত: ইরান নগরীতে বর্ষবরণ উৎসব ও নান্দনিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত রামেকে হামের প্রাদুর্ভাব অব্যাহত, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১১ রাজশাহীতে অতিরিক্ত তেল মজুত ও বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ, রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং ঘাসিগ্রাম ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২ সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে মসজিদ ও বাড়ির জায়গাসহ সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ

রোজার আগে হতে পারে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:২২:৩৯ অপরাহ্ন
রোজার আগে হতে পারে জাতীয় নির্বাচন: প্রেস সচিব ছবি: সংগৃহীত
নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন বিষয়ে প্রস্তুতি বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।
 
নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানান প্রেস সচিব।
 
প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হবে। এছাড়া নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের মনোবল বাড়াতে তাদের ইনটেনসিভ প্রশিক্ষণও দেয়া হবে।
 
তিনি আরও জানান, নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনার পরিকল্পনা চলছে। এছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে।

এছাড়া ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি কঠোর মনিটরিংয়েরও ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা

মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা