ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

সন্ধ্যা ৭টায় রাতের খাবার খাওয়ার ৩টি উপকার জেনে নিন

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:১৪:২৪ অপরাহ্ন
সন্ধ্যা ৭টায় রাতের খাবার খাওয়ার ৩টি উপকার জেনে নিন ফাইল ফটো
ব্যস্ত জীবনে এখন অনেকেই রাতের খাবার দেরি করে খান। কারও কারও ক্ষেত্রে রাত ১১টার পরেও খাবার খাওয়ার প্রবণতা লক্ষ করা যায়। রাতের খাবারে দেরি হলে, তা ঘুমের ব্যাঘাত ঘটায়। পাশাপাশি, দীর্ঘকালীন মেয়াদে স্বাস্থ্যের অবনতির কারণ হয়ে দাঁড়ায়। তাই চিকিৎসক এবং পুষ্টিবিদেরা সব সময়েই রাতে তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে বলেন।

বর্তমানে একাধিক তারকা ফিট থাকতে সূর্যাস্তের পর কোনও খাবার খান না। কিন্তু তারকাদের মতো না হলেও সাধারণ মানুষের ক্ষেত্রে সন্ধ্যার পরে রাতের খাবার খেয়ে নেওয়া উচিত বলেই জানা যাচ্ছে। সে ক্ষেত্রে সন্ধ্যা ৭টা নাগাদ রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। এর ফলে সময়ের সঙ্গে শরীরে একাধিক উন্নতি লক্ষ করা যেতে পারে।

১) হজম শক্তি বৃদ্ধি: সন্ধ্যা ৭টায় রাতের খাবার নিতে পারলে খাবার হজম করতে দেহ যথেষ্ট সময় পায়। ফলে হজমের সমস্যা তৈরি হয় না। পরের দিন ফুরফুরে মেজাজে দিন শুরু করা যায়। তার ফলে কাজের প্রতি একাগ্রতাও বৃদ্ধি পায়।

২) শর্করা নিয়ন্ত্রণ: রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিতে পারলে রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে। কারণ, খাবার হজম করতে দেহ বেশি সময় পায়। ফলে ইনসুলিনের বিশেষ তারতম্য ঘটে না। অন্য দিকে রাতে টুকটাক খাবার খেতে থাকলে রক্তে শর্করার পরিমাণও বৃদ্ধি পেতে থাকে।

৩) বিপাক হার বৃদ্ধি: রাতের খাবার তাড়াতাড়ি খাওয়ার অভ্যাসের সঙ্গে শরীরও মানিয়ে নেয়। একটা সময়ের পর খিদে পাওয়াও নিয়ন্ত্রণে থাকে। রাতের খাবার শেষে পরবর্তী দিনে প্রথম খাবারের মধ্যে সময় বেশি হওয়ায় বিপাক হারও বৃদ্ধি পায়।

উল্লেখ্য, সকলে চাইলেই সন্ধ্যা ৭টায় রাতের খাবার খেয়ে নিতে পারেন না। সে ক্ষেত্রে ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে যেন রাতের খাবার খেয়ে নেওয়া হয়, সে দিকে খেয়াল রাখা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি