ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

বগুড়ায় গভীর রাতে ডাকাতি করতে এসে হাত-পা বেঁধে শ্বশুর ও গৃহবধূ খুন

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:০৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:০৩:২৪ অপরাহ্ন
বগুড়ায় গভীর রাতে ডাকাতি করতে এসে হাত-পা বেঁধে শ্বশুর ও গৃহবধূ খুন প্রতিকী ছবি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমন্ডপ গ্রামে চাঞ্চল্যকর এক জোড়া খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।

বুধবার (৯ জুলাই) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

নিহতরা হলেন- আলহাজ্ব আফতাব হোসেন (৭০) ও তার বড় ছেলের স্ত্রী রিভা আক্তার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আফতাব হোসেন তার বড় ছেলে শাহজাহান হোসেনের স্ত্রী ও নাতনিকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শাহজাহান দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। ঘটনার রাতে খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে। এরপর আফতাব হোসেন ও রিভাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় রিভার পাঁচ বছর বয়সী মেয়ে নালিয়া খাতুন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা আফতাবকে দড়ি দিয়ে ও রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪