ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

টেক্সাস বন্যার চার দিন পরও কমপক্ষে ১৬১ জন নিখোঁজ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৪:৩৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৪:৩৫:৫১ অপরাহ্ন
টেক্সাস বন্যার চার দিন পরও কমপক্ষে ১৬১ জন নিখোঁজ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের কয়েকটি অংশে আকস্মিক বন্যার চার দিন পরও কের কাউন্টিতে কমপক্ষে ১৬১ জন নিখোঁজ রয়েছেন। কের কাউন্টির গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে আসছে। খবর বিবিসির।

গত সপ্তাহের বিধ্বংসী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কের কাউন্টিতে নিখোঁজদের মধ্যে রয়েছেন গুয়াদালুপ নদীর তীরে খ্রিস্টান মেয়েদের জন্য তৈরি একটি সামার ক্যাম্পের সদস্যরা। 
 
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অ্যাবট বলেন, এই দুর্যোগে কমপক্ষে ১০৯ জন মারা গেছেন, যার মধ্যে ৯৪ জন কেবল কেরভিল এলাকায় মারা গেছেন।
 
অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তা করার জন্য বিভিন্ন সংস্থার ২৫০ জনেরও বেশি কর্মীকে কেবল কেরভিল এলাকায় নিযুক্ত করা হয়েছে।
 
এদিকে, টেক্সাসে তীব্র অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।  অ্যাবট অঙ্গীকার করেছেন, জরুরি কর্মীরা প্রতিটি নিখোঁজ ব্যক্তির হিসাব না পাওয়া পর্যন্ত থামবে না।

অ্যাবট আরও যোগ করেছেন, আগামী দিনে তালিকায় আরও নিখোঁজদের নাম যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
 
অন্যদিকে, টেক্সাস ন্যাশনাল গার্ডের জেনারেল থমাস সুয়েলজার বলেন, অনুসন্ধান প্রচেষ্টায় উদ্ধারকারী সরঞ্জামসহ চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টার অন্তর্ভুক্ত রয়েছে।
 
তিনি আরও জানান, অনুসন্ধান প্রচেষ্টায় ১৩টি ব্ল্যাক হক হেলিকপ্টার সাহায্য করছে, যার মধ্যে চারটি আরকানসাস থেকে এসেছে। কর্তৃপক্ষ রিপার ড্রোনও ব্যবহার করছে বলে জানান তিনি। 
 
বন্যায় বেশিরভাগ মারা গেছেন কের কাউন্টিতে। যেখানে শুক্রবার(৪ জুলাই) সরকারি ছুটির দিনে ভোর হওয়ার আগে প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াদালুপ নদী ফুলে ওঠে এবং আকস্মিক বন্যা দেখা দেয়।
 
তবে টেক্সাস একা নয়। মঙ্গলবার প্রতিবেশী নিউ মেক্সিকোতেও আকস্মিক বন্যার জরুরি অবস্থা দেখা দিয়েছে, যেখানে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি