ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

ট্রাম্প কিভকে আরও অস্ত্র পাঠানোর কথা বলতেই আক্রমণ করল মস্কো

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৪:৩২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৪:৩২:২১ অপরাহ্ন
ট্রাম্প কিভকে আরও অস্ত্র পাঠানোর কথা বলতেই আক্রমণ করল মস্কো ছবি: সংগৃহীত
আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই ফের কিভের বিরুদ্ধে হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে রাতভর ৭২৮টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গত তিন বছর ধরে চলে আসা রুশ-ইউক্রেন যুদ্ধে কিভের বিরুদ্ধে এক দিনে এতগুলি ড্রোন হানার ঘটনা এই প্রথম। যদিও কিভের দাবি, এর মধ্যে বেশির ভাগ ড্রোনই মাঝ-আকাশে ধ্বংস করে দিয়েছে তারা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অসন্তুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবারই তা বুঝিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইউক্রেনকে ১০টি ‘প্যাট্রিয়ট’ ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিও দেন তিনি। এর পরে মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকেও পুতিনের উপর বিরক্তি বুঝিয়ে দেন তিনি। পুতিনের বিরুদ্ধে ট্রাম্প এই অবস্থান জানাতেই ফের কিভের উপর হামলা চালাল মস্কো।

বস্তুত, সম্প্রতি রুশ-আমেরিকা কূটনৈতিক সংঘাত বার বার প্রকাশ্যে এসেছে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প (যে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার বার তুলে আসছেন)। ট্রাম্পের দাবি, মার্কিন সেনেটে এই সংক্রান্ত বিল আনার কথা ভাবা হচ্ছে। শুধু রাশিয়ার উপরেই নয়, যে সব দেশ রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্য জিনিসপত্র কেনে তাদের উপরে শুল্ক চাপানোরও হঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্য দেশের সঙ্গে ব্যবসার টাকা দিতে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ তুলছে ইউক্রেন। এ অবস্থায় ট্রাম্পের এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

ঘটনাচক্রে, ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পরে রুশ-ইউক্রেন যুদ্ধে একতরফা ভাবে ইউক্রেনকে সাহায্যের নীতি থেকে সরে এসেছিলেন। রাশিয়ারও যুক্তিযুক্ত কারণ থাকতে পারে, এমন একটি ব্যাখ্যাও বার করার চেষ্টা করছিল ট্রাম্প। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য বাগ্‌বিতণ্ডাতেও তার আভাস মিলেছিল। তবে সোমবার কিভের পাশে থাকার বার্তা দিয়ে ট্রাম্প বলেন, “আমরা ওদের (ইউক্রেনকে) আরও কিছু অস্ত্র পাঠাচ্ছি। ওদেরও তো আত্মরক্ষা করতে হবে। ওদের উপর ভীষণ হামলা হচ্ছে এখন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান