ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

এসি থেকে চোখের সমস্যা বাড়তে পারে, দৃষ্টিশক্তি ভাল রাখতে কয়েকটি পরামর্শ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৪:১২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৪:১২:১২ অপরাহ্ন
এসি থেকে চোখের সমস্যা বাড়তে পারে, দৃষ্টিশক্তি ভাল রাখতে কয়েকটি পরামর্শ ফাইল ফটো
বর্ষার মরসুম শুরু হয়েছে। গরম কমলেও বাড়িতে বা অফিসে এয়ার কন্ডিশনার (এসি) চলছেই। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘক্ষণ এসির হাওয়ার মধ্যে থাকলে, তা থেকে চোখের একাধিক ক্ষতি হতে পারে। তাই চোখ ভাল রাখতে কী করা উচিত, জেনে নিন।

১) ড্রাই আইজ: এসির মধ্যে বেশি ক্ষণ থাকলে অনেকের ‘ড্রাই আইজ’-এর সমস্যা বাড়তে পারে। ড্রাই আইজের অর্থ চোখের জল শুকিয়ে যাওয়া। ফলে চোখে চুলকানি শুরু হয়। এসিতে ঘরের বাতাসের আর্দ্রতা কমে যায় বলে চোখে অ্যালার্জি হতে পারে। যাঁরা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। ড্রাই আইজের সমস্যা বাড়লে, তা থেকে কর্নিয়ার উপরের স্তর ক্ষতিগ্রস্ত হতে পারে।

২) চোখের আর্দ্রতা: এসিতে দীর্ঘ ক্ষণ থাকলে ত্বক, চুল, মুখের ভিতরের অংশ এবং চোখের আর্দ্রতা কমতে শুরু করে। তার ফলে চোখের মিউকাস মেনব্রেন এই শুষ্কতার দ্বারা প্রভাবিত হয়। তার ফলে চোখে কোনও সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। তাই বেশি ক্ষণ এসিতে থাকলে চোখ জ্বালা করতে পারে, লাল হয়ে যেতে পারে। এমনকি চোখে ব্যথাও হতে পারে।

৩) ঝাপসা দৃষ্টি: বেশি ক্ষণ এসিতে থাকলে, অনেক সময় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। কারণ এসি চোখের জল শুকিয়ে দেয়। তার ফলে স্পষ্ট ভাবে দেখা ব্যক্তির পক্ষে কষ্টকর হয়ে উঠতে পারে।

এসিতে চোখের যত্ন
১) এ ক্ষেত্রে এসিতে থাকার সময় ‘২০-২০-২০’ নীতি অনুসরণ করা যায়। অর্থাৎ, ২০ ফুট দূরত্বে কোনও বস্তুকে ২০ সেকেন্ড ধরে দেখা। ২০ মিনিট পর পর এটি করতে হবে।

২) বাড়িতে কোনও হিমিউডিফায়ার ব্যবহার করলে তা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আর্দ্রতা বজায় রাখবে। তার ফলে চোখের জল শুকিয়ে যাবে না।

৩) সুষম আহার এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে চোখের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি ডিজিটাল স্ত্রিনের দিকে তাকালে, চোখের পলক পড়ার গতি এবং সংখ্যা খেয়াল রাখা উচিত।

৪) এসির ব্যবহার কমানো সম্ভব না হলে, সে ক্ষেত্রে চোখে ‘ফেক টিয়ার’ ড্রপ দেওয়া যেতে পারে।

৫) এসিতে থাকার সময়ে চোখ জ্বালা করলে চোখে জলের ঝাপটা দেওয়া উচিত।

৬) বছরে অন্তত এক বার চক্ষুরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী