ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে হোটেল কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স্ত্রী হাসপাতালে পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি!

রুটকে সরিয়ে শীর্ষে উঠলেন ব্রুক

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৫২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৫২:৩০ অপরাহ্ন
রুটকে সরিয়ে শীর্ষে উঠলেন ব্রুক ছবি: সংগৃহীত
লাল বলের ক্রিকেটে এ বছর ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন হ্যারি ব্রুক। সবশেষ এজবাস্টন টেস্টে ইংল্যান্ড হারলেও দারুণ ব্যাটিং করেছেন তিনি। ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে পুনরুদ্ধার করেছেন শীর্ষস্থান। ব্রুক পেছনে ফেলেছেন স্বদেশি ক্রিকেটার জো রুটকে।

সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন হ্যারি ব্রুক। অন্যদিকে জো রুটের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ৫৩ রান।  
 
অন্যদিকে সে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ডাক মারলেও প্রথম ইনিংসে ৯৯ রানে আউট হয়েছেন হ্যারি ব্রুক। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি জো রুট। দুই ইনিংস মিলিয়ে তার রান মাত্র ২৮। 
 
তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন হ্যারি ব্রুক। প্রথম ইনিংসেই তিনি খেলেন ১৫৮ রানের ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে আউট হন মাত্র ২৩ রান করে। এমন পারফরম্যান্সের পর সুখবর পেতেও বেশি দেরি হয়নি ব্রুকের। আইসিসির সবশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। জোর রুট নেমে গেছেন দুই নম্বরে। 
 
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই টেস্টে দুর্দান্ত খেলেছেন ভারতের শুভমান গিল। ২৬৯ ও ১৬১ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। তার রেটিং ৮০৭, যা তার ক্যারিয়ারসেরা।   
 
ইংল্যান্ডের আরেক ব্যাটার জেমি স্মিথও উঠে এসেছেন সেরা দশে। ভারতের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ১৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন স্মিথ। এ ছাড়া বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ নম্বরে আছেন মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত’র র‌্যাঙ্কিং ৩৫তম। 
 
এদিকে বুলাওয়েতে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার টেস্টে প্রোটিয়া অধিনায়ক উইয়ান মুল্ডার রেকর্ড ৩৬৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন। তিনি ব্রায়ান লারার করা ৪০০ রানের রেকর্ড ভাঙার দোরগোড়ায় ছিলেন। যদিও ইনিংস ঘোষণা করেন দেন তিনি। 
 
চারশ না হলেও র‍্যাঙ্কিংয়ে ৩৪ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন এই প্রোটিয়া ব্যাটার। মুল্ডার ওই ম্যাচে তিন উইকেটও নেন। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডারদের তালিকায় তিনি ১২ ধাপ এগিয়ে এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তার উপরে কেবল রবীন্দ্র জাদেজা ও মেহেদী হাসান মিরাজ।   
 
বোলারদের র‍্যাঙ্কিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ ১২টি স্থানে কোনো বদল আসেনি। তবে উন্নতি হয়েছে ভারতের আকাশ দীপের। এজবাস্টনে ১০ উইকেট নিয়ে ৮৪তম স্থান থেকে ৩৯ ধাপ এগিয়ে এখন ৪৫তম স্থানে উঠে এসেছেন তিনি। 
 
ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস দারুণ উন্নতি করেছেন। বাংলাদেশের বিপক্ষে ২-১ সিরিজ জয়ে দারুণ অবদান ছিল কুশল মেন্ডিসের। পুরো সিরিজে ২২৫ রান (১২৪ ও ৫৬) করে সিরিজ সেরা হয়েছেন। আর তাতেই দশ ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকেছেন। অন্যদিকে, আসালাঙ্কা প্রথম ও তৃতীয় ওয়ানডেতে ১০৬ ও ৫৮ রানের ইনিংস খেলে ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪