ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

আমার দেহের গড়নে কোনও বিকিনিই আঁটবে না ৫৮ বছর বয়সে সাঁতার পোশাকে রাজি সালমা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:৩৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:৩৯:২০ পূর্বাহ্ন
আমার দেহের গড়নে কোনও বিকিনিই আঁটবে না ৫৮ বছর বয়সে সাঁতার পোশাকে রাজি সালমা আমার দেহের গড়নে কোনও বিকিনিই আঁটবে না ৫৮ বছর বয়সে সাঁতার পোশাকে রাজি সালমা
তাঁর আবেদনে কুপোকাত অসংখ্য অনুরাগী। বয়স যে সংখ্যা মাত্র, তা আরও এক বার প্রমাণ করলেন সালমা হায়েক। সাঁতার পোশাকে ধরা দিলেন তিনি। এক আন্তর্জাতিক ম্যাগাজ়িনের প্রচ্ছদে তাঁর সেই ছবি সাড়া ফেলেছে ইতিমধ্যেই। কিন্তু ৫৮ বছর বয়সে সাঁতার পোশাক পরার আগে তিনি নাকি ‘ইমপস্টার সিন্ড্রোম’-এ ভুগছিলেন। নিজেই জানিয়েছেন হলিউড অভিনেত্রী। ‌ যাতে আত্মবিশ্বাসের অভাবই মুখ্য সমস্যা হয়ে দাঁড়া।

খোলামেলা সাঁতারপোশাকে নিজেকে কেমন লাগবে, তা নিয়ে নাকি বেশ সন্দিহান ছিলেন সালমা। এক সময়ে নিজেই সাঁতার পোশাক পরতে রাজি হননি তিনি। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। সালমা বলেছেন, “আমি এ বার রাজি হয়ে যাই। কিন্তু এটা করার যখন সময় ছিল, তখন আমি রাজি হইনি। আমি তখন প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হত, বিকিনিতে আমি আঁটব না। আমাকে মানাবে না। আমার মাপের কিছুই নেই। মাপের জন্য আমাকে বহু বার ভুগতে হয়েছে।”

তাই সম্প্রতি হওয়া ফোটোশুট নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন না সালমা হায়েক। তথাকথিত মডেলদের মতো চেহারা না হওয়ার কারণেই নাকি আত্মবিশ্বাসের অভাব ছিল তাঁর। ব্রুনেট সুন্দরী বলেছেন, “আমি এখনও বিশ্বাসই করে উঠতে পারছি না। আমার যখন অল্প বয়স এবং আমি যখন বেশ আবেদনময়ী, তখন আমি প্রতি মাসের ম্যাগাজ়িনের প্রচ্ছদের মডেলদের দেখার জন্য অপেক্ষা করে থাকতাম। তবে আমার কখনওই মনে হয়নি, প্রচ্ছদে আমার ছবিও থাকতে পারে। কারণ আমাকে একদমই ওঁদের মতো দেখতে নয়। আমার শরীরের গঠন মডেলদের মতো নয়। তাই প্রচ্ছদে আমার ছবি থাকতে পারে, এমন সম্ভাবনার কথাও ভাবিনি। তবে ৫৮ বছর বয়সে এসে সেটা হচ্ছে। সত্যিই এটা চমক আমার জন্য।”

অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে ২০০টি সাঁতারপোশাক পাঠানো হয়েছিল। সেখান থেকে ১০০টি সাঁতারপোশাক পরে দেখেন তিনি। তার মধ্যে বেশ কয়েকটি সাঁতারপোশাক নতুন করে তৈরি করতে হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক