ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

দরজা খুলতেই ভয়ংকর তীব্র গন্ধ! ফ্ল্যাটের ভিতর উদ্ধার অভিনেত্রীর পচাগলা দেহ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৮:৫৪ অপরাহ্ন
দরজা খুলতেই ভয়ংকর তীব্র গন্ধ! ফ্ল্যাটের ভিতর উদ্ধার অভিনেত্রীর পচাগলা দেহ ছবি: সংগৃহীত
ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ। দরজা ভেঙে পুলিস ঢুকে দেখে অভিনেত্রীর পচাগলা দেহ। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করাচির ফ্ল্যাট থেকে উদ্ধার পাকিস্তানি অভিনেত্রী পচাগলা দেহ। পুলিস কর্তৃপক্ষ ৮ জুলাই এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেশীরা জানান, অভিনেত্রীর ফ্ল্যাট থেকে তীব্র গন্ধ আসছিল। তাই তারা পুলিসের খবর দেয়।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজা জানিয়েছে, বিকেলবেলা পুলিস খবর পাওয়ার পর ওই ফ্ল্যাটে যায়।

পুলিস গিয়ে দরজায় কড়া নাড়লেও কেউ খোলেনি। শেষ পর্যন্ত দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকতে হয় তাদের। ডিআইজি জানিয়েছেন, মৃতদেহটি অনেক দিন আগের বলে মনে হয়। হুমায়রার বয়স আনুমানিক ৩০-৩৫ বছরের মধ্যে হবে। ধারণা করা হচ্ছে, প্রায় দুই সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

হুমায়রা একজন মডেল ও অভিনেত্রী ছিলেন। তাঁর মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবেই বিবেচনা করছে কর্তৃপক্ষ।

পুলিস জানিয়েছে, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত চলছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণকে কোনও ধরনের অনুমান বা গুজব না ছড়াতে অনুরোধ জানানো হয়েছে।

পুলিস আরও জানিয়েছে, মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের দীর্ঘ সাত বছর ধরে ওই অ্যাপার্টমেন্টে একা থাকতেন। জানা গিয়েছে, তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) অভিনেত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  

হুমায়রার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। চিকিত্‍সক জানিয়েছে, মৃতদেহে অনেকটাই পচন ধরে গিয়েছে এবং এই অবস্থায় মৃত্যুর সঠিক কারণ জানা কঠিন হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ