ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মদ্যপানে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বাঁশখালীতে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩ আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও মেলেনি সেবা লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ামতপুরে ৮০০পিস ইয়াবা সহ গ্রেপ্তার ২ ​সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজবাড়ীর রুপপুরে আরজেবি হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্প, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সভা রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন মোহনপুরে কবরস্হানের জমি দখলের অভিযোগ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং বিষয়ক কর্মশালা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সাতকানিয়ায় ব্যবসায়ী শাহাদাত হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন আসামি ইসমাইল গ্রেপ্তার ফেনীতে একনলা বন্দুক ও কার্তুজসহ বৃদ্ধ গ্রেফতার গাজীপুরে যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সাথে কার-মাইক্রো ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:৩৩:৩৬ অপরাহ্ন
আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় ২০২৫ সালের জুন মাসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বেলা ১২টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ৮৪টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও জুন মাসে আরও ৬১টি মোবাইল ফোন আরএমপির বিভিন্ন থানা থেকে উদ্ধার করে ইতোমধ্যে মালিকদের নিকট পৌঁছে দেওয়া হয়েছে।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও শৃংখলা রক্ষায় সদা তৎপর রয়েছে। এই দায়িত্বের পাশাপাশি আমরা প্রতিনিয়ত হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে থাকি। এই মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকার নয়, দেশের অন্যান্য জেলারও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে অনেক প্রতারক চক্র চুরি হওয়া বা অবৈধ মোবাইল ফোন বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করছে। পুরাতন মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মোবাইলের মূল বক্স এবং বক্সে থাকা IMEI নম্বর, সিরিয়াল নম্বর এবং ফোনের অন্যান্য তথ্য মিলিয়ে দেখার কথা বলেন। বিক্রেতার পরিচয় ও বিক্রয় সংক্রান্ত প্রমাণ (রিসিট বা লিখিত দলিল) সংগ্রহ করে পুরাতন মোবাইল ক্রয় করা যেতে পারে বলে তিনি পরামর্শ দেন। মোবাইল ফোন উদ্ধার কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এ জনবান্ধব ও মানবিক উদ্যোগকে আন্তরিক প্রশংসা জানিয়েছেন। তাদের ভাষায়, এ উদ্যোগের মাধ্যমে শুধু হারানো সম্পদই ফিরে পাওয়া যায়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি'র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ: +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের

বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের