ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:০৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:০৩:১৯ অপরাহ্ন
ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯ ছবি: সংগৃহীত
বুধবার (৯ জুলাই) সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো ভারতের গুজরাট। ভারি বৃষ্টির জেরে ভেঙে পড়ল আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী গম্ভীরা সেতু।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ইতোমধ্যে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সেতু ভেঙে পড়ার সময় দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি মহীসাগর নদীতে পড়ে যায়।
 
দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনী। এখনো চলছে উদ্ধারকাজ। তবে গম্ভীরা ব্রিজ ধসে আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা অবরুদ্ধ, যানবাহন পুরোপুরি থেমে গেছে। প্রশাসন এখন বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা চলছে। 
 
এদিকে এ দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে– যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে একটি সেতু দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক প্রচারে নেমেছিল, প্রশাসনকে আক্রমণ করেছিল, সেখানে নিজেদের ‘নয়নের মণি’ গুজরাটে একের পর এক ব্রিজ দুর্ঘটনার দায় কার? 

এর আগে মোরবি সেতু দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনার ক্ষত এখনো শুকায়নি। সংশ্লিষ্টরা বলছেন, গম্ভীরা সেতু বিপর্যয় ফের প্রমাণ করল যে বিজেপির তথাকথিত ‘ডাবল ইঞ্জিন সরকার’ কেবল বিজ্ঞাপনে সফল, কাজে নয়। 
 
গুজরাটকে মডেল হিসেবে তুলে ধরা হলেও সেই রাজ্যের পরিকাঠামো এতটাই দুর্বল যে ভারি বৃষ্টি হলেই ভেঙে পড়ছে সেতু। সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭