ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্তের ভিডিও ভাইরাল বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১ রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ মরদেহ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের! প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ সোনামসজিদ দিয়ে ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক জামালপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের

ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:০৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:০৩:১৯ অপরাহ্ন
ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯ ছবি: সংগৃহীত
বুধবার (৯ জুলাই) সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো ভারতের গুজরাট। ভারি বৃষ্টির জেরে ভেঙে পড়ল আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী গম্ভীরা সেতু।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এই দুর্ঘটনায় ইতোমধ্যে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সেতু ভেঙে পড়ার সময় দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি মহীসাগর নদীতে পড়ে যায়।
 
দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি উদ্ধারকারী বাহিনী। এখনো চলছে উদ্ধারকাজ। তবে গম্ভীরা ব্রিজ ধসে আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বরের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা অবরুদ্ধ, যানবাহন পুরোপুরি থেমে গেছে। প্রশাসন এখন বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা চলছে। 
 
এদিকে এ দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে– যেখানে বিজেপি পশ্চিমবঙ্গে একটি সেতু দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক প্রচারে নেমেছিল, প্রশাসনকে আক্রমণ করেছিল, সেখানে নিজেদের ‘নয়নের মণি’ গুজরাটে একের পর এক ব্রিজ দুর্ঘটনার দায় কার? 

এর আগে মোরবি সেতু দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনার ক্ষত এখনো শুকায়নি। সংশ্লিষ্টরা বলছেন, গম্ভীরা সেতু বিপর্যয় ফের প্রমাণ করল যে বিজেপির তথাকথিত ‘ডাবল ইঞ্জিন সরকার’ কেবল বিজ্ঞাপনে সফল, কাজে নয়। 
 
গুজরাটকে মডেল হিসেবে তুলে ধরা হলেও সেই রাজ্যের পরিকাঠামো এতটাই দুর্বল যে ভারি বৃষ্টি হলেই ভেঙে পড়ছে সেতু। সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক