ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে হাইড্রলিক সাপোর্টের নিচে চাপা পড়ে চীনা প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০২:৫৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:৫৮:১৪ অপরাহ্ন
বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে হাইড্রলিক সাপোর্টের নিচে চাপা পড়ে চীনা প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু বড়পুকুরিয়া কয়লাখনি ভূগর্ভে হাইড্রলিক সাপোর্টের নিচে চাপা পড়ে চীনা প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চীনা প্রকৌশলী ওয়াং জিয়াং গো (৫৬)। গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভূগর্ভের প্রায় ১ হাজার ২৫০ ফুট গভীরে ১৩০৫ নম্বর কোল ফেইসে কাজ করার সময় হাইড্রলিক সাপোর্টের একটি ভারী যন্ত্রাংশের নিচে চাপা পড়ে নিহত হন ওয়াং জিয়াং গো।

তিনি কয়লাখনির ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূগর্ভস্থ শিফট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

চীনা প্রকৌশলীর মৃত্যুতে খনি এলাকার শ্রমিক ও প্রকৌশলীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বিসিএমসিএল এবং সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি নিশ্চিত হওয়ার পর রংপুর কোতোয়ালি থানার মাধ্যমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

চীনা প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, গত ২৩ জুন ১৩০৫ নম্বর কোল ফেইসের কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে যন্ত্রপাতি সরিয়ে নতুন ১৪০৬ নম্বর কোল ফেইসে স্থাপনের কাজ চলছিল। এই স্থানান্তরের সময় মি. ওয়াং জিয়াং গো একটি স্টিল রোপের সঙ্গে আটকে গিয়ে হাইড্রলিক সাপোর্টের ভারী যন্ত্রাংশের নিচে চাপা পড়েন এবং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চীনা ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারের ব্যবস্থা নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের