ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

চারঘাটে নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০২:২৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:২৭:৫৮ অপরাহ্ন
চারঘাটে নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা চারঘাটে নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা
রাজশাহীর চারঘাটে নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা করেছে বিএসটিআই।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ড্রিংকিং ওয়াটার (জার)’ এবং নিম্নমানের ‘ব্যাটারী পানি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় হলিদাগাছী এলাকায় অবস্থিত ইমরান পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮’ মোতাবেক ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা মাত্র) জরিমানা করা হয় এবং গুণগত মানসনদ প্রাপ্তির পূর্বে সকল প্রকার উৎপাদন ও বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়। 

উল্লেখ্য, ‘ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ পণ্যটি অধিকতর মানসম্মত পরিবেশে, পর্যাপ্ত যন্ত্রপাতির মাধ্যমে প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ করে তৈরি করতে হয় এবং পণ্যটির মান পরীক্ষণের জন্য কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরী থাকা আবশ্যক হলেও তার কোনরকম ব্যবস্থাই ছিলো না প্রতিষ্ঠানটিতে। বরং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিলো খাবার পানি। এছাড়া প্রতিষ্ঠানটিতে ‘ব্যাটারী পানি’ তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি (রিভার্স অসমোসিস মেশিন, অ্যানায়ন, ক্যাটায়ন প্রভৃতি) ছিলো না এবং পরিবেশও ছিলো উৎপাদনের অযোগ্য। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা অত্যন্ত বেশি থাকায় গাড়ি ও আইপিএস সহ যেকোন ডিভাইসের ব্যাটারীর জন্য তা মারাত্মক ক্ষতিকর। একই সাথে স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্রান্ড ‘ভলভো’ নকল করে তৈরি করা হচ্ছিলো ব্যাটারী পানি। 

অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, রাজশাহী জান্নাতুল ফেরদৌস এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য