ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান বেড়েছে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন প্রেসক্লাবের সভাপতির দোয়ার ব্যানারে রাজনীতি ব্যবহারে রাজশাহীর সাংবাদিকতায় বিতর্ক সহ-অভিনেতার সঙ্গে গন্ডগোল, একে অপরকে চড়, পাল্টা চুলোচুলিও মার্কিন সেনাবাহিনীর বিশেষ পরামর্শের পরেই ইরানে হামলা থামালেন ট্রাম্প নাটোরের বাংলাদেশি বান্ধবীকে ফেলে পালালেন সেই চীনা নাগরিক বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী আবারও চলন্ত বাসে ধর্ষণচেষ্টা ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে পড়েন ভাসুর, অতঃপর... ধামইরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত মাকে সম্পত্তির জন্য বেধড়ক পেটালেন ছেলে ফেনীতে স্ত্রীর ইজ্জত বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীর স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে ঝালকাঠির চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু বলাৎকারের পর শিশুশিক্ষার্থীকে ৫ টাকা দিলেন শিক্ষক নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬ রাজশাহীতে জেলা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪, ডিবির অভিযানে বিপুল পরিমান গাঁজা উদ্ধার রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদন্ড এক দশকেও বসেনি রাবি সিনেট, প্রশ্নের মুখে নীতিনির্ধারণ ও জবাবদিহি

চারঘাটে ফেন্সিডিল বিক্রির সময় মাদক কারবারী হালিম গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০২:১৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:১৯:০৭ অপরাহ্ন
চারঘাটে ফেন্সিডিল বিক্রির সময় মাদক কারবারী হালিম গ্রেফতার চারঘাটে ফেন্সিডিল বিক্রির সময় মাদক কারবারী হালিম গ্রেফতার
রাজশাহী চারঘাটে বাজারের ব্যাগে করে অবৈধ মাদক ফেন্সিডিল বিক্রয়ের সময় মাদক কারবারী মোঃ আব্দুল হালিম (৫০)‘কে ৪২ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৫টায় থানাধীন রাউথা নূরের বটতলা হতে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল হালিম নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন কালিকাপুর মধ্যপাড়া গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে।

বুধবার (৯ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা নূরের বটতলা গ্রামে একজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ আব্দুল হালিমকে ৪২ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার কাছে রক্ষিত বাজারের ব্যাগ তল্লাশী করে ৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী জেলা চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন