ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

নাটোরে কিশোর গ্যাং-ইমো প্রতারকচক্রের ১২ সদস্য আটক

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০২:০৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:০৫:১০ অপরাহ্ন
নাটোরে কিশোর গ্যাং-ইমো প্রতারকচক্রের ১২ সদস্য আটক ছবি: সংগৃহীত
নাটোরের লালপুর থেকে কিশোর গ্যাং অনলাইন প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ জুলাই) ভোর ৫টায় উপজেলার বিড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৬টি এন্ড্রয়েড মোবাইল ১২টি বাটন মোবাইল, ৩০টি সিম, পাঁচ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল ডিন মারিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোরকে আটক করা। এই গ্যাংয়ের সদস্যরা ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে ছেলে ও মেয়ে কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়তো। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়