ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেন উপকূলে আমিরাতের জাহাজ ছিনতাই জলদস্যুদের নয়ারের দাম্পত্য জীবন নিয়ে জল্পনা, স্ত্রীর রহস্যময় পোস্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের যাত্রা শুরু মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন সিংড়ায় সাশ্রয়ী চুলা আবিষ্কার, গ্যাস-বিদ্যুৎ ছাড়াই রান্না! ফুলবাড়ীতে মাঠে বাঁধাকপি ৫-৭ টাকা, বাজারে ২০-২৫ ​রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদসভা মুনাফা খোরেরা ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না- অধ্যাপক আনু মুহাম্মদ তানোরে জমি জবরদখলের অভিযোগ লালপুরে গ্রামীণ ব্যাংকের সুধী সমাবেশ অনুষ্ঠিত হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে শীতকালীন হাইব্রিড টমেটোর ভালো দাম না পেয়ে কৃষকরা হতাশ রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা রাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার শিবগঞ্জে সোয় ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার চট্টগ্রামে নারীর পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার! আটক ২ রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে ১২ দিন ধরে শিক্ষার্থীদের অবস্থান, অসুস্থ একজন হাসপাতালে মোহনপুরে ইউপি নির্বাচন ঘিরে মাঠ গোছাতে বিএনপির আলোচনা সভা মোহনপুরে রবি মৌসুমে সার সরবরাহ নিশ্চিত করতে মতবিনিময় সভা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তানোরে জমি জবরদখলের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১১:২৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১১:২৮:১৫ অপরাহ্ন
তানোরে জমি জবরদখলের অভিযোগ তানোরে জমি জবরদখলের অভিযোগ
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) খাড়িকুল্লা মৌজায় ২২ শতক ফসলি জমি জবরদখলের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, কোনো কাজপত্র ছাড়াই বহরইল গ্রামের মৃত আজিজ মন্ডলের পুত্র বছির জোরপুর্বক এসব জমি জবরদখলে মরিয়া হয়ে উঠেছে। এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। 

জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৬২, মৌজা খাড়িকুল্লা,খতিয়ান নম্বর ১০২, দাগ নম্বর ২১,শ্রেণি ধানী, পরিমান ৬৬ শতক।

স্থানীয়রা জানান,বহরইল গ্রামের শামসুদ্দিন মন্ডল বংশপরম্পরায় এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।এমতাবস্থায় শামসুদ্দিন মারা যাবার পর তার পুত্র মতিয়ার ইসলাম ওরফে হারু এসব জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। 

এদিকে বহরইল গ্রামের মৃত আজিজ মন্ডলের পুত্র বছির কোনো কাগজপত্র ছাড়াই ৬২ শতক জমির মধ্যে ২২ শতক নিজের দাবি করে জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।

হারু অভিযোগ করে বলেন, ইতোমধ্যে ওই জমির মাস কালাই ও কলার গাছে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে বছির।এছাড়াও ওই জমির ওপর থেকে প্রায় অর্ধশতাধিক আম গাছের চারা কেটে ফেলেছেন বছির।এঘটনায় হারু বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বছির।এনিয়ে গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।

তারা ভুমিগ্রাসী বছিরকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে বছির বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ পুরোপুরি সঠিক নয়।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী